৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, জুন ১৫, ২০১৮
শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের বিভিন্ন এলাকায় আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে শনিবার সারাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এল খুশির ঈদ।
আজ শুক্রবার সন্ধ্যা ৭.১৫ টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় থেকে এ তথ্য জানানো হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।
এর আগে ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ জানানো হয়।
টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্যপ্রাচ্যের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
পবিত্র ঈদুল ফিতর মহা আনন্দের দিন। ধনী-গরিব সবার মাঝেই বইবে আনন্দের বন্যা। প্রাসাদ থেকে কুঁড়েঘর—সবখানেই আনন্দ। কবি কাজী নজরুল ইসলামের ভাষায়—‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন্ আসমানী তাকিদ।’
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর রোজাদারদের জন্য পবিত্র ঈদুল ফিতর খুবই তাৎপর্যপূর্ণ। ঈদুল ফিতর আরবি শব্দ। এর অর্থই হচ্ছে আনন্দ, উৎসব, খুশি। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস শেষে তাই শাওয়াল মাসের প্রথম দিনই শুরু হয় আনন্দ। চাঁদ দেখে রোজা পালন এবং চাঁদ দেখে ঈদ পালন করতে বলেছেন হজরত মুহাম্মদ (স.)। এ জন্য চাঁদ দেখার অপেক্ষা। চান্দ্র মাস ৩০ দিনে হয়। আবার ২৯ দিনেও হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D