৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ণ, জুন ৭, ২০১৮
রাজধানীর শাহবাগ থেকে আটকের সাড়ে ৬ ঘণ্টা পর গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে ছেড়ে দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)।
বুধবার রাত ১১টার দিকে তাকে ছেড়ে দেয়া হয়। একইদিন বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর শাহবাগ থেকে র্যাব-৩ এর সদস্যরা তাকে ধরে নিয়ে যান।
র্যাব-৩- এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান জানান, ‘অবৈধভাবে জনসমাবেশ করার অপরাধে ইমরান এইচ সরকারকে আটক করা হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাকে ছেড়ে দেয়া হয়।’
মুক্তির পর ইমরান গণমাধ্যমকে বলেন, র্যাব তাকে নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে। আন্দোলন-সংগ্রাম নিয়ে বিভিন্ন প্রশ্ন করেছে।
তিনি আরো বলেন, ‘সত্য ও ন্যায়ের পথে লড়াই করছি। ভয়ের কি আছে। লড়াই চালিয়ে যাব।’
মাদকবিরোধী অভিযানের নামে ‘দেশব্যাপী বিনা বিচারে মানুষ হত্যা’র প্রতিবাদে বিকেলে শাহবাগে প্রতিবাদ সভার আয়োজন করে গণজাগরণ মঞ্চ। পূর্বঘোষিত সমাবেশ করতে জড়ো হন গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা। এ সময় ‘নির্বিচারে মানুষ খুনের বিরুদ্ধে জাগো বাংলাদেশ’ স্লোগান দেন তারা।
কর্মসূচিতে যোগ দিতে ইমরান এইচ সরকার বিকেল ৪টায় শাহবাগে আসেন। এ সময় জাতীয় জাদুঘরের সামনে ছাত্র ইউনিয়নের একটা কর্মসূচি চলছিল। ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় ঘটনাস্থলে একটি মাইক্রোবাস উপস্থিত হয়। মাইক্রোবাস থেকে সাদা পোশাকধারী র্যাবের সাত-আটজন সদস্য ইমরান এইচ সরকারকে মাইক্রোবাসে তুলে নেন। এ সময় র্যা বের চারটি গাড়িও সেখানে উপস্থিত হয়।
গণজাগরণ মঞ্চের কর্মীরা বাধা দিতে গেলে র্যাব সদস্যরা তাদের বেধরক লাঠিপেটা করেন। এ সময় বেশ কয়েকজন আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ইমরানকে ধরে নেয়া এবং নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বৃহস্পতিবার সকাল ১১ টায় রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন এবং বিকেল ৪টায় দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি দিয়েছিল গণজাগরণ মঞ্চ। ছাত্র ইউনিয়নও এক বিবৃতিতে ইমরানের মুক্তির দাবি জানিয়েছিল। তবে তার আগেই ইমরানকে ছেড়ে দিল র্যাব।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D