৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, জুন ৪, ২০১৮
গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাষ্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বন্দুকযুদ্ধের নামে মানুষ হত্যার ক্ষেত্রে পুলিশ ও র্যাবের এতো উৎসাহ কেন? এর কারণ হলো পুলিশ আগে দলীয় বিএনপির ২০ হাজার মানুষকে দৌঁড়িয়ে একটা ভালো বাণিজ্য করেছে। এখন আর ওখান থেকে কোনো টাকা পয়সা আসে না। তাই এতো আগ্রহ।
বেসরকারি টেলিভিশন চ্যানেল আই এর তৃতীয় মাত্রা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. জাফরুল্লাহ বলেন, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ও মানুষ হত্যা এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত ভুল যুদ্ধ। এই যুদ্ধ ঘোষণার অধিকার পুলিশ অফিসারের নেই। এটা সরকারকে ভুল পথে প্রভাবিত করছে। সরকার মাদকের বিরুদ্ধে যে প্রেসকিপশন দিচ্ছে সেটা ভুল। ইয়াবাকে ওষুধ হিসেবে নিবন্ধন করে দেয়া উচিত এবং এটার দাম থাকবে ৩ থেকে ৫ টাকা এবং যাদের ওষুধ হিসেবে প্রয়োজন কেবল মাত্র তারাই সেবন করতে পারবে। আমি প্রধানমন্ত্রীকে বলবো যেখান থেকে ইয়াবা আসছে সেখানে বন্ধ করেন।
তিনি আরো বলেন, বাংলাদেশে কিন্তু মসজিদের অভাব নেই। অথচ নির্বাচনের বছরে কে বা কারা ১ হাজার মসজিদ নিমার্ণের কথা বলেছে প্রধানমন্ত্রীকে। এটা আরেকটি সরকারের ভুল সিদ্ধান্ত।
ডা. জাফরুল্লাহ বলেন, নির্বাচনের ক্ষেত্রে বিএনপি ও আওয়ামী লীগকে মিলে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হবে। শুধু বিএনপি আসলেও সমস্যা হবে। আর আওয়ামী লীগ আসলে দেশের কি অবস্থা হবে সেটা চিন্তা করতে পারছি না।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D