বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী মাহিতুল ইসলাম আর নেই

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৬

Manual4 Ad Code

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার বাদী এএফএম মাহিতুল ইসলাম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

Manual7 Ad Code

বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মাহিতুল ইসলাম কিডনির সমস্যা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলমের অধীনে ভর্তি ছিলেন। পরবর্তী সময়ে তাকে এ বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের আইসিইউতে ভর্তি করিয়ে চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার অবস্থার উন্নতি হলে কেবিনে নেওয়া হয়।

Manual2 Ad Code

এরপর তার অবস্থার অবনতি হলে কেবিন থেকে গত ২৬ জুলাই পুনরায় আইসিইউতে নেওয়া হয় এবং শেষ পযন্ত সেখানেই চিকিৎসাধীন ছিলেন। তার চিকিৎসার জন্য ৯ সদস্যের একটি বোর্ডও গঠন করা হয়েছিল।

Manual4 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code