৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৭ পূর্বাহ্ণ, মে ২৮, ২০১৮
দেশের প্রধানমন্ত্রীর সম্মানে বঙ্গভবনে রাষ্ট্রপতির ইফতার আয়োজন ছিল আলোচনার কেন্দ্র বিন্দু। দেশের সম্মাণিত নাগরিকদের উপস্থিতিতে বঙ্গভবন ছিল সরগরম।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রবিবার বঙ্গভবনে প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও বিদেশি কূটনীতিক, বিশিষ্ট নাগরিক এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করেন।
রাষ্ট্রপতি ভবনের দরবার হলে আয়োজিত ইফতার পার্টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সাবেক রাষ্ট্রপতি ও সাবেক পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ এবং সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ যোগ দেন।
রাষ্ট্রপতির সহধর্মিনী রাশিদা খানম এবং পরিবারের সদস্যরাও ইফতারে অংশ নেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে পৌঁছলে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান।
মন্ত্রিপরিষদের সদস্য, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিদেশি কূটনীতিক, প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের বিচারক, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, অ্যাটর্নি জেনারেল, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আইনজীবী, সম্পাদক ও সিনিয়র সাংবাদিক, উল্লেখযোগ্যসংখ্যক বিশিষ্ট নাগরিক এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এতে যোগ দেন।
রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
ইফতারের আগে দেশ ও জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যবৃন্দ এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যারা তাদের জীবন উৎসর্গ করেছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ সাইফুল কবির মোনাজাত পরিচালনা করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D