৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, মে ২০, ২০১৮
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ঢাকা কমলাপুর ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এসব টিকিট বিক্রি হবে ৬ জুন পর্যন্ত। এছাড়া ৯ থেকে ১৩ জুন পর্যন্ত ফিরতি অগ্রিম টিকিট বিক্রি চলবে।
প্রথম দিন দেওয়া হবে ১১ জুনের ট্রেনের টিকিট। ৩ জুন দেওয়া হবে ১২ জুনের, ৪ জুন দেওয়া হবে ১৩ জুনের, ৫ জুন দেওয়া হবে ১৪ জুনের এবং ৬ জুন দেওয়া হবে ১৫ জুনের ট্রেনের টিকিট। চলতি সপ্তাহে রেল ভবনে অগ্রিম টিকিট বিক্রির এ ঘোষণা দেওয়া হবে বলে রেল ভবনের বিশেষ সূত্র জানিয়েছে।
সূত্র জানিয়েছে, বৃষ্টিপাতে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকার আশঙ্কা ও মহাসড়কে ভয়াবহ যানজটের কারণে ট্রেনের ওপর এবার বাড়তি চাপ পড়বে।
আন্তঃনগর ট্রেনে ২২ হাজারসহ মেইল-লোকাল মিলিয়ে প্রতিদিন প্রায় ৫৬ হাজার টিকিট বিক্রির পরিকল্পনা নেওয়া হয়েছে। বছরের অন্য সময় দিনে ২৫ থেকে ৩০ হাজার টিকিট বিক্রি হয় এ স্টেশন থেকে।
কমলাপুর রেলস্টেশন সূত্রে জানা যায়, কমলাপুর থেকে যে ৩১টি আন্তঃনগর ট্রেন চলে তার টিকিটসংখ্যা ২২ হাজার ১২২টি। এ টিকিটের ৬৫ শতাংশ কাউন্টার থেকে বিক্রি হয়। একজন যাত্রী সর্বোচ্চ চারটি করে টিকিট নিতে পারেন।
রেল মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার ঈদের সময়ে সারা দেশে প্রতিদিন ২ লাখ ৭০ হাজার যাত্রী পরিবহন করবে রেল। চলবে সাত জোড়া বিশেষ ট্রেন। ঈদের ৫ দিন আগে থেকে বিশেষ ট্রেন চলাচল শুরু হবে।
রেলওয়ে মহাপরিচালক মো. আমজাদ হোসেন জানান, প্রতি ঈদেই আমরা অতিরিক্ত যাত্রী বহন ও সেবা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেই, এবারও নিচ্ছি। ঈদ উপলক্ষে চলমান কাউন্টারের সঙ্গে অতিরিক্ত কাউন্টার থেকেও অগ্রিম টিকিট বিক্রি হবে।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, আইন ও বিধি মোতাবেক টিকিট বিক্রি করা হবে বলেও জানিয়েছেন তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D