সৌদি আরবে রমজান শুরু বৃহস্পতিবার

প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, মে ১৬, ২০১৮

সৌদি আরবে রমজান শুরু বৃহস্পতিবার

Manual8 Ad Code

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মঙ্গলবার (১৫ মে) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে আগামী বৃহস্পতিবার (১৭ মে) দেশটিতে রোজা শুরু হচ্ছে। বিষয়টি জানিয়েছেন সৌদি প্রবাসি বাংলাদেশি মহিউদ্দিন কিবরিয়া।

Manual8 Ad Code

এদিকে, গালফ নিউজ ও আরব নিউজের খবরে দেশটির চাঁদ দেখা কমিটির বরাত দিয়ে জানানো হয়েছে, খারাপ আবহাওয়া ও ধূলির কারণে আকাশে চাঁদ দেখা কঠিন ছিল।

এখন বৈজ্ঞানিক বিভিন্ন প্রতিবেদন থেকে সৌদি আরবের হাইকোর্ট পবিত্র রমজানের প্রথমদিন নির্ধারণ করবে। তবে খবরে এও বলা হয়েছে, বৃহস্পতিবার থেকেই রমজান শুরু হবে সৌদি আরবে।

Manual7 Ad Code

হিজরি সনের রমজান মাসকে পবিত্র মাস হিসেবে গণ্য করে থাকে সারা বিশ্বের মুসলমানরা। মাসজুড়ে রোজা রাখার পর ঈদুল ফিতর উদযাপন করা হয়।

Manual6 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code