৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, মে ১৪, ২০১৮
জাকার্তা : ইন্দোনেশিয়ায় পুলিশের হেডকোয়ার্টারে গাড়ি বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন পুলিশ নিহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান।
সোমবার (১৪ মে) সকালে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়ায় এ হামলার ঘটনা ঘটে।
এর আগে রবিবার (১৩ মে) সকালে এই শহরেরই তিন চার্চে আত্মঘাতী হামলায় অন্তত ১৩ জন নিহত হয়। এ ছাড়া রবিবার রাত ৯টায় সুরাবায়া শহর থেকে অল্প দূরে অপর একটি হামলায় তিনজন নিহত হয় বলে জানিয়েছে গার্ডিয়ান।
পূর্ব জাভার পুলিশের মুখপাত্র ফ্রান্স বারুং মানজেরা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটে সুরাবায়ার একটি পুলিশ অফিসে গাড়ি বোমা হামলা চালানো হয়। হতাহতের বিষয়টি অস্পষ্ট বলে জানান তিনি।
তিনি বলেন, একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা জানি না, সত্যিকার অর্থে কী ঘটেছে।
তবে একই পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে গার্ডিয়ান সাতজন নিহতের কথা বলেছে।
এর আগে রবিবার (১৩ মে) সকালে ওই শহরের তিনটি চার্চে আত্মঘাতী হামলায় ১৩ জন নিহত এবং ৪০ জন আহত হয়। পরে আইএস ওই হামলার দায় স্বীকার করে।
রবিবার সকালের হামলায় অংশগ্রহণকারীরা একই পরিবারের সদস্য বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
গার্ডিয়ান বলছে, সোমবারের হামলায় দুই মোটরসাইকেল আরোহী অংশ নিয়েছে। এর মধ্যে একজন নারী।
সূত্র : দ্য গার্ডিয়ান, বিবিসি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D