৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, মে ১৩, ২০১৮
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন ২৬ জুন অনুষ্ঠিত হবে বলে তফসিল পূর্ণঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর আগে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ওপর দেয়া হাইকোর্টের স্থাগিতাদেশ বাতিল করে আগামী ২৮ জুনের মধ্যে নির্বাচন করার নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি শেষে বৃহস্পতিবার (১০ মে)এই আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার সকালে শুনানি শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত চলে। এরপর আদালত শুনানি সাড়ে ১১টা পর্যন্ত মুলতবি রাখে। মুলতবির পর শুনানি আবার শুরু হয়।
শুনানিতে বৃহস্পতিবার রিটকারির আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ এবং অন্যতম আপিলকারী ও বিএনপির মেয়রপ্রার্থী হাসান সরকারের পক্ষে শুনানি করেন জয়নুল আবেদীন।
একই সঙ্গে সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজাকে গাজীপুর সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করা কেন অবৈধ ঘোষণা করা হবে না- এ মর্মে রুলও জারি করেন আদালত।
এরপর সিটি করপোরেশন নির্বাচন স্থগিতের বিরুদ্ধে বিএনপির মেয়রপ্রার্থী ও আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন।
এর আগে মঙ্গলবার (৮ মে) গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
চেম্বার আদালতে রিটকারীর পক্ষে রোকন উদ্দিন মাহমুদ, বিএনপির মেয়রপ্রার্থীর পক্ষে মওদুদ আহমদ, জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন শুনানি করেন।
জেনে রাখা ভাল, আদালতে ৬ এপ্রিল রিট আবেদনটি দায়ের করেন সাভার উপজেলার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এ বি এম আজহারুল ইসলাম সুরুজ। ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গাজীপুর সিটি করপোরেশন গঠিত। এখানে ভোটার সংখ্যা ১১ লাখ ৬৪ হাজার ৪২৫ জন। গত ৪ মার্চ সিটি করপোরেশনের সীমানা নিয়ে গেজেট জারি হয়। যেখানে শিমুলিয়া ইউনিয়নের দক্ষিণ বড়বাড়ী, ডোমনা, শিবরামপুর, পশ্চিম পানিশাইল, পানিশাইল ও ডোমনাগকে অন্তর্ভুক্ত করা হয়।
রিটের পক্ষে আইনজীবী জানান, ২০১৩ সালে এ ছয়টি মৌজাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তখন বিষয়টি নিয়ে এ বি এম আজহারুল ইসলাম সুরুজ আবেদন করেন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রাহ্য না করায় হাইকোর্টে রিট করার পর আদালত আবেদনটি পুনর্বিবেচনা করতে নির্দেশ দেয়।
এর মধ্যে ২০১৬ সালে শিমুলিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়। ওই নির্বাচনে এ ছয়টি মৌজা শিমুলিয়ার মধ্যেই ছিল। নির্বাচনে আজহারুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হন। এখন আবার এ ছয় মৌজাকে সিটিতে অন্তর্ভুক্ত করা হয়। যেহেতু তিনি ছয়টি মৌজার ভোটেও নির্বাচিত হয়েছিলেন। তাই এ ছয়টি মৌজাকে সিটিতে অন্তর্ভুক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত উক্ত আদেশ দেন।
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এবং সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন আগামী ১৫ মে হওয়ার কথা ছিল।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D