২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৩ পূর্বাহ্ণ, মে ১২, ২০১৮
বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণ না হওয়ায় মন খারাপ এবং দুশ্চিন্তা না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট অবশ্যই মহাকাশে যাবে।
তিনি বলেন, মাত্র ৪৬ সেকেন্ডের জন্য উৎক্ষেপণ হতে পারেনি। স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য কাউন্টডাউন শুরু হয়। কিন্তু শেষ মুহূর্তে তা বাতিল করা হয়েছে। তবে এটা স্বাভাবিক ঘটনা, কোন অস্বাভাবিক নয়। কারণ স্যাটেলাইট উৎক্ষেপণের সফলতা অনেক কিছুর ওপর নির্ভর করে।
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার (১১ মে) বিকেলে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আমি জয়কে (সজীব ওয়াজেদ জয়) বলেছিলাম, স্যাটেলাইট উৎক্ষেপণের আগ মুহূর্তে আমাকে ফোন দেবা। ও উৎক্ষেপণের ১৫ মিনিট আগে আমাকে ফোন দেয়। কাউন্ট-ডাউন শুরু হয়। কিন্তু ঠিক ৪৬ সেকেন্ড আগে বন্ধ হয়ে যায়।’
তিনি বলেন, সময় কাউন্টডাউন করে যখন কেবল ৪৬ সেকেন্ড বাকি তখন হঠাৎ বন্ধ হয়ে যায়। এই বন্ধ হয়ে যাওয়ার পেছনে যান্ত্রিক ত্রুটি থাকতে পারে। এটা যে পথে যাবে সেখানে যদি কোন মেঘ জমে থাকে তাহলে সেটা যাবে না। বায়ু পরিবর্তন থাকলেও যাবে না। কোন কারণে সেটা নির্ধারিত সময়ে হয়নি। তারপরে তারা আমাদের আরও দুই ঘণ্টা সময় দিয়েছিল, তখনও হয়নি। আজকে আবার সময় দিয়েছে। এই সময়েও যদি না হয় তাহলে আরও একটা সময় তারা আমাদের দেবে। এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া। এ বৈজ্ঞানিক ব্যাখ্যা অনেকে জানে।
শেখ হাসিনা বলেন, এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। ইনশাল্লাহ আমাদের স্যাটেলাইট আকাশে যাবে। আমরা যে আকাশও জয় করেছি এটা সব থেকে বড় কথা। তাই আমি বলবো, কেউ যেনো মন খারাপ না করে, মন খারাপ আমারও হয়েছিল যখন ৪৬ সেকেন্ডের জন্য আমাদের স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারল না।’
তিনি বলেন, আপনারা জানেন যারা বিজ্ঞানের ছাত্র তারা জানবেন, যান্ত্রিক ত্রুটি হতেই পারে। এভাবে অনেক স্যাটেলাইট উৎক্ষেপণ বন্ধ হয়ে যায়। এটা অত্যন্ত সেনসিটিভ একটা বিষয়। সম্পূর্ণটাই কম্পিউটারাইজড। এটা অরবিটে পৌঁছতে সময় লাগে। এটো লিঙ্ক করতে হয়। এই লিঙ্কটা হতে দুই থেকে তিন মাসের মতো সময় লাগে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D