২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, মে ৬, ২০১৮
গাজীপুর : গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকারের টঙ্গীর বাসভবন ঘিরে রেখেছে পুলিশ। রবিবার বিকালে ওই বাসভবনে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু সাংবাদিকদের একথা জানিয়েছেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বরকতউল্লাহ বুলুসহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা রবিবার বিকালে দলীয় মেয়রপ্রার্থী হাসান সরকারের আয়োজিত এক সংবাদ সম্মেলনে অংশ নেন।
এ সংবাদ সম্মেলনের খবর পেয়ে পুলিশ হাসান সরকারের বাসার চারপাশ ঘিরে রাখে। ব্রিফিং শেষে বিকাল সোয়া ৫টার দিকে আবদুল্লাহ আল নোমান বাসা থেকে বের হলে পুলিশ তাকে আটক করে গাড়িতে তুলে নিয়ে যায়।
হাসান সরকারের ওই বাসভবনে বুলু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা রয়েছেন। তাদের যে কোনো সময় আটক করা হতে পারে বলে জানা গেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D