২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, মে ৬, ২০১৮
৬ মে ২০১৮, রোববার : গাজীপুর সিটি কর্পোরেশন (জিসিসি) নির্বাচন প্রচারের সময়সীমা ক্রমেই শেষ হয়ে আসছে। সেই সঙ্গে বাড়ছে প্রার্থীদের ব্যস্ততা, বাড়ছে নির্বাচনী উত্তাপ। তাই নির্বাচনী আমেজ ও উত্তাপ গাজীপুর সিটি এলাকা’সহ আশেপাশের এলাকাগুলোতেও ছড়িয়ে পড়েছে। রোদ-বৃষ্টি উপেক্ষা করে প্রার্থী ও কর্মী-সমর্থকরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন এলাকায় ভোটারদের পিছু নিয়ে হন্যে হয়ে ছুটছেন। ভোটারদের খোঁজে যাচ্ছেন বাড়ি, দোকানপাট, মার্কেট, মিল-কারখানা ও অফিস আদালতে। তারা নানা কৌশলে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করে ভোট ও সমর্থন আদায়ের জন্য গণসংযোগ করছেন।
তারই ধারাবাহিকতায় আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিশ দলীয় ঐক্যজোটের মেয়র পদপ্রার্থী হাসান উদ্দিন সরকারের নির্বাচনী প্রচারণায় গাজীপুর মহানগর ওয়ার্ড নং ৪৫,৫৬ ও ৫৭ এলাকায় গনসংযোগ ও গণজমায়েতের মাধ্যমে আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিশদলীয় ঐক্যজোটের প্রার্থী হাসান উদ্দীন সরকারের পক্ষে বিরামহীন ব্যস্ত সময় কাটান যুবদল নেতৃবৃন্দ। এসময় স্থানীয় জনগণ ও সাধারণ ভোটারদের মাঝে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন কেন্দ্রীয় যুবদলের শীর্ষ নেতারা।
গতকাল শনিবারের নির্বাচনী প্রচারণায় অংশ নেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, প্রথম যুগ্ম-সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন‘সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D