৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৮
পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মাসুদ রেজওয়ান বলেছেন, পাসপোর্টের সাথে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই।
বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পাসপোর্ট অধিদপ্তরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাসপোর্ট ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মেজর জেনারেল মাসুদ রেজওয়ান জানান, তারেক রহমান বাংলাদেশি পাসপোর্ট ছাড়া লন্ডনে অবস্থান করছেন। মেয়াদ শেষ হওয়ায় তিনি ২০১৪ সালে লন্ডনে বাংলাদেশি পাসপোর্ট জমা দিয়েছেন, এখনো নতুন পাসপোর্ট নেননি।
পরে অবশ্য নতুন পাসপোর্টের জন্য তারেক রহমান আবেদন করেননি। তবে ব্রিটিশ ট্রাভেল পাস নিয়ে তিনি বাংলাদেশে আসতে পারেন।
আরো পড়ুন…
তারেক রহমানের ভিডিও ভাইরাল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি বিশ্বাস করি দেশের জনগণই আমার আশ্রয়। বাংলাদেশই আমার ঠিকানা।
২৪ এপ্রিল তারেক রহমান ডট ইনফো নামে একটি ফেসবুক পাতায় একটি ভিডিও আপলোড করেন।
তিনি বলেছেন, আমি বাংলাদেশে জন্মেছি, বেড়ে উঠেছি বাংলাদেশের আলো বাতাসে, বাংলাদেশের জনগণের ভালোবাসায়। তাই রাজনীতিতে সক্রিয় হয়ে আমি ঘুরে বেড়িয়েছি, ছুটে গিয়েছি। বাংলাদেশের প্রতিটি গ্রাম, প্রতিটি জনপদে। আমি জানি, মানি ও বিশ্বাস করি দেশের জনগণই আমার আশ্রয়। বাংলাদেশই আমার ঠিকানা।
তারেক রহমানের এই ভিডিও আপলোডের পর সেখানে অনেকেই বিভিন্ন মন্তব্য করেছেন।
অভিজিৎ বড়ুয়া লিখেছেন, আসিস না ভাই এখানে ওখানেই থাক, এমনিতে চোর বাটপারে দেশ ভরে গেছে, তারপর তোমার মতো বড় ডাকাত! সরি ভাই ডাকাত না ডাকাত সর্দার যদি দেশে ফিরে দেশ তো তখন লুটের জাহাজ হয়ে যাবে। ওখানেই থাক ভাই!
আল মামুন লিখেছেন, যে দেশে প্রধানমন্ত্রী নিজে বলে তারেক দেশে আসলে ফাঁসি হবে। সে কীভাবে দেশে আসবে। আর আইনের কথা বলেন, আইন নিজে হাসিনা। তারেক যদি এখন দেশে আসে তাহলে সে রাজনীতি বুঝে না, আর যদি না আসে তাহলে সে রাজনীতি বুঝে। আর যারা তারেককে দেশে আসতে বলে তারা বিএনপিকে ভালোবাসে না। আর যারা ভালোবাসে না তারা কোন কিছু বিএনপির পছন্দ করে না। হাসিনার বিপক্ষে কথা বলে সব রাজাকার।
খাদেমুল ইসলাম লিখেছেন, আর কতদিন আওয়ামী লীগের নিয়ম মানতে হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D