কোটা বাতিলের ঘোষণায় জনগনের বিজয় হয়েছে : মওদুদ

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০১৮

কোটা বাতিলের ঘোষণায় জনগনের বিজয় হয়েছে : মওদুদ

Manual7 Ad Code

আন্দোলনের মুখে সরকারের কোটা বাতিলের ঘোষণায় জনগনের বিজয় হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

Manual7 Ad Code

বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বাতিলের ঘোষণা দেয়ার পর এই মন্তব্য করেন মওদুদ।

উল্লেখ্য, গত কয়েকদিনের কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে আজ সরকারি চাকুরিতে কোন প্রকার কোটা থাকবেনা বলে ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন…..

কোটা সংস্কারে শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক : ফখরুল
কোটা সংস্কারে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন যৌক্তিক বলে দাবি করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দু’বছর আগে কোটা পদ্ধতি সংস্কার করা হলে আজ এমন পরিস্থিতির সৃষ্টি হতো না।

এসময় তিনি শান্তিপূর্ণভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আটক শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তির দাবি জানান।

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

Manual4 Ad Code

মির্জা ফখরুল বলেন, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা বেশ কিছুদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে। যে কোনো ব্যক্তি বা সংগঠন তাদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয়ে নিজেদের বঞ্চিত মনে করলে তা থেকে প্রতিকার পাওয়ার জন্য সোচ্চার হবেন এটাই গণতান্ত্রিক অধিকার।

শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, গতকাল শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন প্রতিবাদে বিক্ষোভে মুখরিত হয়ে ওঠে। আন্দোলনকারীদের দমাতে পুলিশ সহিংস হয়ে ওঠে। তাদের উপর বেপরোয়া লাঠিচার্জ, টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ করেছে।

‘আমরা ভিশন ২০৩০ এ কোটা সম্পর্কে বলেছি, নারী, মুক্তিযোদ্ধা ও প্রান্তিক জাতিগোষ্ঠীর বাইরে কোনো কোটা থাকবে না। এটা সরকার আমলে নিলে এমন পরিস্থিতি হতো না। এই কোটার সঙ্গে প্রায় চার কোটি শিক্ষিত যুবকের জীবন-জীবিকার প্রশ্ন জড়িত। এ বিষয় নিয়ে বিএনপি উৎকণ্ঠিত।’

শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনে বর্বরোচিত পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে গ্রেফতারদের মুক্তির দাবি করেন তিনি।

Manual4 Ad Code

আরও পড়ুন……
গ্রেপ্তারকৃতদের মুক্তি দেয়া না হলে দেশে দাবানল ছড়াবে, হুমকি আন্দোলনকারী শিক্ষার্থীদের
সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলনরতরা সরকারকে হুঁশিয়ার করে বলেছেন, আজ সোমবার দুপুরের মধ্যে আটক সব আন্দোলনকারীদের মুক্তি দেওয়া না হলে সারা দেশে দাবানল ছড়িয়ে পড়বে।

এসময় ক্ষুব্ধ আন্দোলনকারীরা জানান, সাধারণ মানুষ, শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা এই আন্দোলনে যুক্ত হবেন।

আজ সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা এ কথা বলেন।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খান সাংবাদিকদের বলেন, আমরা পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) বলতে চাই যারা আন্দোলন করছেন তারা আপনার ভাই বা সন্তানের মতো। তারা কারও বিরুদ্ধে আন্দোলন করছেন না। তারা অধিকারের প্রশ্নে আন্দোলন করছেন। তাই আজ দুপুরের মধ্যেই আটক ব্যক্তিদের মুক্তি দেন। তা না হলে আন্দোলনে দাবানল সারা দেশে ছড়িয়ে পড়বে।

Manual5 Ad Code

এ সময় সংগঠনের আরেক যুগ্ম আহ্বায়ক নুরুল হকও সেখানে উপস্থিত ছিলেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code