৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, এপ্রিল ৫, ২০১৮
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, বাংলাদেশ একসময় তলাবিহীন ঝুড়ি বলে বহির্বিশ্বে পরিচিত ছিল। জাতির জনকের সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই বাংলাদেশ এখন আর তলাবিহীন নয়, বাংলাদেশ এখন উপচে পড়া ঝুড়ি।
সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়ে যাওয়ার ক্ষেত্রেও আমরা পিছিয়ে নেই। জঙ্গিদের আমরা রুখে দিয়েছি, যেমনটা দিয়েছিলাম একাত্তরে।
বুধবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এবং রাবি আয়োজিত ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কমিউনিটি পুলিশিং এর উৎপত্তি ও কার্যাকারিতার সুফল উল্লেখ করে আইজিপি জাবেদ পাটোয়ারী বলেন, ‘বাংলাদেশে কোনো ধরনের মাদক উৎপাদিত হয় না। সব ধরনের মাদক সীমান্ত পার হয়ে বিদেশ থেকে বাংলাদেশে আসে। সীমান্তে অন্য একটি বাহিনী দায়িত্ব পালন করলেও এখন এটাই বাস্তব মাদক বাইরে থেকেই দেশে আসছে। যা যুবসমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই মাদকের সাথে জড়িত সকলকে যেকোনো মূল্যে রুখে দিতে হবে। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে।
আইজিপি আরও বলেন, আজকের যুবসমাজই আগামী দিনের বাংলাদেশ। আমরা এটা জানি, এ কারণে আমরা সঠিক জায়গায় সঠিক কাজটি করতে এসেছি।
উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান বলেন, কোনো জাতিকে ধ্বংস করতে হলে তার শিক্ষা-সংস্কৃতি ও দেশপ্রেমকে ধ্বংস করাই যথেষ্ট। বাংলাদেশে এক কুচক্রী শ্রেণি সন্ত্রাস ও জঙ্গিবাদ এবং মাদকের মাধ্যমে বাঙালি জাতিকে ধ্বংসের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এদের বিরুদ্ধে সচেতন থাকতে ও প্রতিরোধ গড়ে তুলতে তিনি সকল সচেতন মহলের প্রতি আহ্বান জানান। এছাড়া প্রত্যেক ক্লাসে অন্তত ৫ মিনিট নৈতিকতার বিষয়ে আলোচনা করার জন্য উপাচার্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশকে কেউ কখনো ধ্বংস করতে পারবে না।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D