২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৮
বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করল দেশের প্রথম অনলাইনভিত্তিক অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান আইপে সিস্টেমস লিমিটেড। প্রতিষ্ঠানটি বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সার্ভিস প্রোভাইডার-পিএসপি হিসেবে অনুমোদিত।
আজ শনিবার রাজধানীর একটি হোটেলে মোবাইল ওয়ালেটভিত্তিক কেনাকাটার অ্যাপস ‘আইপে’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এ সময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইপে সিস্টেমস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল আহসান ও প্রধান নির্বাহী কর্মকর্তা জাকারিয়া স্বপন।
নিজের বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, নগদ অর্থ বিহীন (ক্যাশলেস) সমাজ গড়ার পথকে অনেকদূর এগিয়ে নিয়ে যাবে এই ইন্টারনেট পেমেন্ট সেবা আইপে। তিনি বলেন, ক্যাশলেস সমাজ গড়া গেলে মানবাধিকার লঙ্ঘণ, জঙ্গি অর্থায়নের মতো অপরাধ অনেকাংশেই কমানো সম্ভব হবে।
নতুন এই অ্যাপটির ব্যবহার সম্পর্কে বলেন এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জাকারিয়া স্বপন। তিনি জানান, স্মার্টফোন থেকে গুগল প্লে স্টোরে গিয়ে আইপে অ্যাপ ডাউনলোড করে খুব সহজেই একটি ডিজিটাল ওয়ালেট খোলা যাবে। অ্যান্ড্রয়েড ও আইওএস সমর্থিত স্মার্টফোন ছাড়াও ওমনি চ্যানেল সুবিধা থাকা ফিচার ফোন থেকেও ব্রাউজারের মাধ্যমে ব্যবহার করা যাবে আইপে ওয়ালেট। ব্যক্তি ও ব্যবসার জন্য বাংলাদেশে একটি নিরাপদ পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তোলাই আইপের লক্ষ্য বলেও জানান তিনি।
আইপে সিস্টেমস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল আহসান বলেন, আইপে আ্যাপের মাধ্যমে নগদ টাকা ছাড়াই দৈনন্দিন জীবনের কেনাকাটা ও অন্যান্য বিল পরিশোধ করা যাবে। তিনি জানান, পূর্ণাঙ্গ ডিজিটাল ওয়ালেট হিসেবে ব্যবহারকারীর ব্যাংক হিসাবও সহজেই সংযুক্ত করা যায় আইপে অ্যাপ অ্যাকাউন্টে। কেননা বাংলাদেশের সব বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে যুক্ত রয়েছে আইপে।
যেকোনো বাংলাদেশি নাগরিক অ্যাপল অথবা গুগল প্লে স্টোর( iPay Bangladesh) থেকে ডাউনলোড করে নতুন অ্যাকাউন্টের জন্য সাইন আপ করতে পারবেন। এ ছাড়া ipay.com.bd ওয়েবসাইট থেকেও নতুন অ্যাকাউন্ট করা যাবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D