২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০১৬
নিজাম ইউ জায়গীরদার ।। ১৯ আগস্ট ২০১৬, শুক্রবার : সিলেট সদর উপজেলার শাহপরান (রঃ) থানার আওতাধীন পরগণা নওয়াবাড়ীর গ্রিল কেটে ব্যাবসায়ীর মটরসাইকেল চুরি হয়েছে। আজ শুক্রবার ভোর রাতের কোন এক সময়ে খাদিমপাড়া ইউনিয়নের পরগণা নওয়াবাড়ীতে এ ঘটনা ঘটে । জানা যায়, শাহপরান গেইটের বিশিষ্ট ব্যাবসায়ী কবির উদ্দিন হিমেল’র একটি পালসার ১৩৫ সিসি কালো রংঙ্গের মোটর সাইকেল বাসার নিচ তলার গ্রিলের কেসি কাম কেটে চুরি করে নিয়ে যায় চোরেরা।
যাহার রেজিঃ নং – সিলেট-ল ১১-৪২২৩ , ইঞ্জিন নং-IE6BTH09229 , চেসিস নং- MDZIDIZZTCH7747 ।
তিনি পরগণা নওয়াবাড়ী’র প্রাইম ব্যাংক এর ম্যানেজার রেজওয়ান উদ্দিন সোহেলের ছোট ভাই ।
এদিকে বড় ভাই কমর উদ্দিন পাবেল জানান সকালে ঘুম থেকে উঠে দেখি ঘরের গ্রিল কেটে মটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে।
এ ব্যাপারে শাহপরান (রঃ) থানায় ডায়েরী করা হয়েছে, ডায়েরী নং – ৯২০ (১৯/০৮/২০১৬ইং)।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ৪নং খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আফসর আহমদ ও শাহপরান থানার এস আই দয়াময়।
এস আই দয়াময় জানান ওয়্যারলেস ম্যাসেজ দিয়ে অন্যান্য থানায় ঘটনাটি জানিয়ে দেয়া হয়েছে এবং চুরি যাওয়া মটরসাইকেল উদ্ধারের চেষ্টায় বিভিন্ন যায়গায় অভিযান শুরু করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D