১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
অনেকেই জানেন টমেটো ত্বক ও চুলের জন্য উপকারি। তাছাড়া এটা ক্যানসার প্রতিরোধেও সাহায্য করে। কিন্তু এই গুণগুলোর পাশাপাশি টমেটো যে চর্বি কমাতেও সাহায্য করে তা অনেকেরই অজানা।
বিশেষজ্ঞরা বলেন, কাঁচা টমেটো দিনে ৪ থেকে ৫টি খাদ্য তালিকায় রাখলে শরীরে কোলেসিসটোকিনিন নামে এক ধরনের হরমোন নিঃসৃত হয় যা পেটের এবং ইনটেস্টাইনের মধ্যে যে ভাল্ভ রয়েছে তা সংকুচিত করে দেয়। ফলে পেট ভরতি থাকে, খিদে কম পায়। আর তাতে ওজন বাড়ার সম্ভাবনাও থাকে না।
এছাড়াও টমেটোর মধ্যে রয়েছে আরো বিশেষ কিছু গুণাগুণ, আসুন জেনে নেওয়া যাক সেই গুণগুলি কী কী –
২. ওজন নিয়ন্ত্রণে রাখা ছাড়াও শরীরের অন্যান্য বেশ কয়েকটি ক্ষেত্রে টমেটো বেশ উপকারি। যেমন ডায়াবেটিস বা কিডনির সমস্যা রুখতেও এটি সাহায্য করে। এছাড়াও রোগ প্রতিরোধে টমেটোর আরও বেশ কয়েকটি গুণ বর্তমান।
৩. টমেটোতে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন কে রয়েছে। এগুলো হাড়ের টিস্যু ঠিকঠাক রাখতে ও ছোটখাটো হাড় সংক্রান্ত সমস্যা দূর করতে সাহায্য করে।
৪. চোখের দৃষ্টি উন্নত করতে টমেটোর ভূমিকা অপরিসীম। তাই রোজ খাদ্য তালিকায় টমেটো থাকলে তা আপনার চোখের জন্য উপকারি।
৫. আবার ধূমপানের ফলে শরীরে যে ক্ষতি হয় তার প্রভাব কমাতে পারে টমেটো। এতে বিদ্যমান রয়েছে কোমেরিক অ্যাসিড ও ক্লোরোজেনিক অ্যাসিড। যা শরীরে ধূমপান থেকে ক্ষতি কমাতে বিরাট সাহায্য করে।
৬. এছাড়াও, টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি ও বিটা ক্যারোটিন রয়েছে। এগুলো অ্যান্টি অক্সিড্যান্ট হিসেবে কাজ করে, রক্তের ক্ষতিকারক রাসায়নিকের উপস্থিতি নিয়ন্ত্রণে রাখে। টমেটো যত লাল হবে তত বিটা ক্যারোটিনের পরিমাণ বেশি থাকবে। তবে রান্নার ফলে নষ্ট হয়ে যায় টমেটোর মধ্যে থাকা ভিটামিন সি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D