এইচএসসির ফল প্রকাশ বৃহস্পতিবার

প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০১৬

Manual4 Ad Code

এইচএসসি, আলিম ও সমমানের ২০১৬ সালের পরীক্ষার ফল বৃহস্পতিবার প্রকাশ করা হবে। দুপুর ২ টায় শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান ছাড়াও ওয়েবসাইট ও মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে।

মঙ্গলবার শিক্ষা সচিব সোহরাব হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের সারসংক্ষেপ তুলে দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এসময় শিক্ষামন্ত্রীর সঙ্গে থাকবেন সব শিক্ষাবোর্ড চেয়ারম্যান। পরে দুপুর ১টায় মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ফলের বিস্তারিত তুলে ধরবেন মন্ত্রী। দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।

Manual7 Ad Code

গত ৩ এপ্রিল সারাদেশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় গত ৯ জুন। ১১ থেকে ২০ জুন পর্যন্ত নেয়া হয় ব্যবহারিক পরীক্ষা। দেশের ১০টি শিক্ষাবোর্ডের অধীনে এ বছর এই পরীক্ষায় অংশ নেয় ১২ লাখ ১৮ হাজার ৬২৮ পরীক্ষার্থী।

Manual6 Ad Code

আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এ বছর এইচএসসিতে ১০ লাখ ২০ হাজার ১০৯ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ৯১ হাজার ৫৯১ জন, কারিগরি বোর্ডের অধীনে এক লাখ ২ হাজার ১৩২ জন এবং ডিআইবিএসে (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ) ৪ হাজার ৭৯৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। সারাদেশে ৮ হাজার ৫৩৩টি প্রতিষ্ঠানের পরীক্ষা নেয়া হয় ২ হাজার ৪৫২টি কেন্দ্রে। বিদেশে সাতটি কেন্দ্রে অংশ নেয় ২৬২ জন পরীক্ষার্থী।

Manual8 Ad Code

এবারের এইচএসসি পরীক্ষার্থীরা বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বরও জানতে পারবে। তবে একাডেমিক ট্রান্সক্রিপ্টে নয়, বোর্ডের ওয়েবসাইটে শিক্ষার্থীর ফলাফলে জিপিএ, গ্রেড পয়েন্টের পাশাপাশি প্রাপ্ত নম্বরও থাকবে।

Manual2 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code