জাতীয় শোক দিবসে সিলেট মহানগর যুবলীগের নানা কর্মসূচি গ্রহণ

প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, আগস্ট ১৪, ২০১৬

Manual5 Ad Code

১৪ আগস্ট ২০১৬, রবিবার : স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সিলেট মহানগর যুবলীগ নানা কর্মসূচি গ্রহণ করেছে ।

Manual3 Ad Code

সিলেট মহানগর যুবলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ই আগষ্ট সকাল ১১ঘটিকার সময় কোর্ট পয়েন্টে মহানগর আওয়ামী লীগের র‌্যালীতে যোগদান, ১২ ঘটিকার সময় কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু প্রতিকৃতীতে পুষ্পার্ঘ অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন ও বাদ আসর হযরত শাহজালাল (রাঃ) মাজার প্রাঙ্গনে মিলাদ ও শিরণী বিতরণ।

১৫ই আগষ্টের কর্মসূচী সফল করার লক্ষে মহানগর যুবলীগের কার্যকরী কমিটির সকল সদস্য, ওয়ার্ড ও থানা যুবলীগের সকল নেতাকর্মীকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, সিনিয়র যুগ্ম-আহবায়ক মুশফিক জায়গীরদার ও সেলিম আহমদ সেলিম।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code