জগন্নাথপুরে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৬

জগন্নাথপুরে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামসুদ্দিন সাদ্দাম নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের হবিবপুর মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত শামসুদ্দিন সাদ্দাম জগন্নাথপুর উপজেলার শাহারপাড়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে জগন্নাথপুর থেকে বাড়ি ফিরছিলেন সাদ্দাম। পথে হবিবপুর মাদ্রাসা পয়েন্টে পৌঁছালে সিলেট থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে জগন্নাথপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ থানায় নেওয়া হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট