১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৭
গুরুতর অসুস্থ অগ্নিকন্যা বীর মুক্তিযোদ্ধা বীরঙ্গনা কাকন বিবি বীরপ্রতীকের সকল চিকিৎসার দায়িত্ব নিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধূরী।
রোববার বিকেলে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন এই বীরঙ্গনাকে দেখতে যান সিসিক মেয়র আরিফ। এসময় তিনি অসুস্থ কাকন বিবি’র চিকিৎসার খোঁজ খবর নেন।
মেয়র আরিফ কাকন বিবি’র চিকিৎসার সকল দায়িত্ব নিয়ে উপস্থিত সকল মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের জীবনে বাসস্থান, অভাব-অনটন, চিকিৎসা সেবাপাওয়া তাদের অধিকার।মেয়র বলেন, ১৯৭১ সনে এই বীর যোদ্ধা পরিবারের সকলকে রেখে মুক্তিযোদ্ধে অংশ নিয়ে এই দেশকে স্বাধিন করেছিলেন। তিনি এখন অসুস্থ। হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তিনি বলেন, টাকার অভাবে কাকন বিবির চিকিৎসা যাতে বন্ধ না হয় সে জন্য তিনি তার চিকিৎসার সকল দায়িত্ব নিয়েছেন। মেয়র আরিফ হাসপাতালে কাকন বিবির উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাহবুবুল হক ও হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকদের সাথে কথা বলেন। এছাড়া মেয়র আরিফুল হক চৌধূরী হাসপাতালে বীর মুক্তিযোদ্ধা কাকন বিবির কক্ষ্যে একটি নতুন এসি প্রদান করেন।
এই শিতাতপ নিয়ন্ত্রিত কক্ষে অসুস্থ বীর মুক্তিযোদ্ধারা চিকিৎসা গ্রহন করবেন বলেও জানান মেয়র আরিফ। মেয়র আরিফের সাথে ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাহবুুল হক, উপ পরিচালক ডা. দেবপদ রায়, ভারতের চেন্নাই রাজ্যের বিশিষ্ট চিকিৎসক বি আয়াজ আকবর, ডা. আরএম মোতিহা, ওসমানী হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক এনকে পাল উপস্থিত ছিলেন।
উল্লেখ্য , ব্রেইন স্ট্রোকে আক্রান্ত বীর মুক্তিযোদ্ধা কাকন বিবি অনেকটা অচেতন অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D