‘খেলাপি ঋণের হারে বাংলাদেশ শীর্ষে ও দুর্নীতি নৈরাজ্যে জাতি উদ্বিগ্ন’

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৬

‘খেলাপি ঋণের হারে বাংলাদেশ শীর্ষে ও দুর্নীতি নৈরাজ্যে জাতি উদ্বিগ্ন’

আগামী ১৯শে সেপ্টেম্বর দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের প্রতিষ্ঠাতা, দুর্নীতি বিরোধী আন্দোলনের অন্যতম জাতীয় কণ্ঠস্বর ও নিঃস্বার্থ গণসংগঠক, জ্যৈষ্ঠ আইনজীবী নাসির উদ্দিন এর প্রথম মৃত্যুবার্ষিকী পালন, চলমান দুর্নীতি অনিয়ম নিয়ে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির মাসিক সভা গত ৮ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বন্দরবাজার কুদরতউল্লা মসজিদ মার্কেটস্থ তৃতীয় তলা কার্যালয় অনুষ্ঠিত হয়।

ফোরামের স্থায়ী কমিটির সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক নেছারুল হক চৌধুরী বুস্তান স্যারের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সহ-সভাপতি মামুন রশীদ এডভোকেট, শেখ মোঃ লায়েক মিয়া, সহ তথ্য প্রচার সম্পাদক শাহিদুর রহমান জুন, সহ শ্রম সম্পাদক শ্রমিক নেতা মিজান গাজী, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিক্ষানবিশ আইনজীবী, সমাজকর্মী তামিম রহমান চৌধুরী, রাজু আহমদ প্রমুখ।

ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী বাংলাদেশ ঋণখেলাপী হারে বিশ্বের সর্বোচ্চ হওয়ার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে বলেন, বিশ্বের শীর্ষে থাকা ঋণ খেলাপি দেশগুলো ইতিমধ্যে ইউক্রেন, দক্ষিণ কোরিয়া, ঘানা সহ কয়েকটি দেশ ঋণ কমিয়ে আনার সফলতা অর্জন করেছে। তার কারণ ওই সমস্ত দেশগুলো শীর্ষ ঋণখেলাপী ব্যক্তিদের রাষ্ট্রীয় নাগরিক সুবিধা বাতিল করেছে। আমাদের দেশে শীর্ষ ঋণ খেলাপিদের এমপি মনোয়ন, এমনকি মন্ত্রী পরিষদেও স্থান পায়। এই জাতীয় দুশমনদের কারণে দেশের অনেক নামিদামি ব্যাংক গুলো আজ দেউলিয়া। পাশাপাশি মূল্যস্ফীতি আর্থিক নৈরাজ্যের এবং নিত্যপণ্যের চরম উর্ধ্বগতি সহ সর্বক্ষেত্রে অরাজকথা ও বিশৃঙ্খলা বেড়েই চলেছে। অন্যান্য বক্তারা ঋণখেলাপীদের ব্যাপারে সরকারের পূর্ণ তফসিলে ১৫ বছরের এর সুবিধা দেওয়ার নিন্দা জানিয়ে বলেন, ঋণ খেলাপীদের ব্যাপারে সরকারের পূর্ণ তফসিলের সিদ্ধান্ত দুর্নীতি বিরোধী জনগণ মানে না। অতীতে এই সুবিধা দিয়েও ঋণ খেলাপীদের কাছ থেকে খেলাপি ঋণ উদ্ধারে উল্লেখযোগ্য সফলতা দেখা যায়নি। জাতীয় দুশমন, মানুষরুপি জানোয়ার, বড় বড় দুর্নীতিবাজদের অন্যতম পার্টনার, শীর্ষ ঋণ খেলাপিদের সকল নাগরিক সুবিধা বাতিল পাশাপাশি মন্ত্রিপরিষদের স্থান পাওয়া ব্যক্তিগুলোকে বরখাস্ত করার জোরদাবী দাবি জানান।

র‍্যাব বিলুপ্ত করে নতুন নামে বিশেষায়িত পুলিশ গঠনের নামে অধিকতর ক্ষমতাপ্রাপ্ত ও জবাবদিহিহীন এসআরবি গঠনের প্রক্রিয়াকে গভীর উদ্বেগ উৎকন্ঠা প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, টিআইবি এই বিষয়ে গণমাধ্যমের তীব্র প্রতিবাদ করেছে। মোটকথা সংগ্রামীদের গণমাধ্যম ও ভিন্ন মতালম্বিদের নিষ্ঠুরভাবে দমন করার এই প্রক্রিয়া। এ ধরনের সিদ্ধান্ত আত্মঘাতী। দ্রুত এই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আকুল আহ্বান জানানো হয়।
সভাপতির বক্তব্যে নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার গত ৫ই সেপ্টেম্বর সিলেট নগরীর মির্জা জাঙ্গালের একটি বাসায় চিকিৎসক পদ্মজিৎ চক্রবর্তী প্রান্তরের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ভারাক্রান্ত হয়ে বলেন, নির্বাচিত সরকারের আসার পর সিলেট, রাজধানী সহ জনগণের জান মাল ইজ্জত হেফাজতে বড়ই ব্যর্থতা দেখা যাচ্ছে। উল্লেখযোগ্য হারে ছিনতাই, মাদকাসক্ত, চাঁদাবাজি ও দুর্বৃত্তরা আজ বেপরোয়া। দুর্নীতি সহ সকল অরাজকথা ঠেকাতে হলে সৎ নিষ্ঠাবান ব্যক্তি গুলোকে জনগণ ও রাষ্ট্রকেই মূল্যায়ন করতে হবে। সভায় সম্প্রতি সিলেট সিটি কর্পোরেশনে পানি চাইতে গিয়ে বিক্ষুব্ধ নাগরিকদের সাথে কর্তৃপক্ষদের মধ্যে অনাখাংকিত ঘটনার উদ্বেগ প্রকাশ করে বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত ছিল শান্তিপূর্ণভাবে এই বিষয়ে সমাধান করা। কিন্তু মামলা দায়ের দুঃখজনক।

সভায় জনপ্রিয় নেতা বর্তমানে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী সাহেবকে এই বিষয়ে সরাসরি হস্তক্ষেপ দেখতে চায় নগরবাসী। সন্মানিত নাগরিকদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবী জানান। এবং বগুড়ার দুটি ইউনিয়নের নাম নিজের আত্মীয়-স্বজনের নামে করার অভিযোগ অভিযুক্ত প্রতিমন্ত্রী শাহ আলমের পারিবারিক কোম্পানির ট্যাক্স মওকুফ করার জন্য মন্ত্রীর ভিজিটিং কার্ড ব্যবহার করে এনবিআরে আবেদন ও দেশের বিভিন্ন অবকাঠামো নির্মাণে প্রভাবশালী মন্ত্রী এমপিদের নিকট আত্মীয়দের ঠিকাদারি কাজ দেওয়ার সংবাদে গভীর উদ্বেগ তীব্র নিন্দা করে বলা হয়, এতে সমস্ত অবকাঠামোর কাজ দুর্বল হবে। প্রকট দুর্নীতি হবে। স্বাধীন দুদক ও শক্তিশালী ন্যায়পাল ওয়াদা পূরণ, সুশাসন কায়েম করা না হলে অতীতের মত এ সরকারকে কঠিন মূল্য দিতে হবে। বিজ্ঞপ্তি


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট