|
প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৬
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কৃতী শিক্ষার্থী দীপ্তিতা দাশ যুক্তরাষ্ট্রের বিশ্বের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে পড়ার সুযোগ অর্জন করেছেন। তার এ অসাধারণ সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।
বিশ্বের সেরা আইন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ থেকে বহু বিশ্বনেতা ও প্রভাবশালী ব্যক্তি পড়াশোনা করেছেন। তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক ফার্স্ট লেডি ও আইনজীবী মিশেল ওবামা এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাদারফোর্ড বি হেইসসহ আরও অনেকে।
জানা গেছে, দীপ্তিতার বাবা দিলীপ দাশ ও মা মিতা দাশ বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রবাস জীবনযাপন করছেন। তার প্রয়াত দাদা নিরঞ্জন দাশ চুনারুঘাট মধ্যবাজার এলাকার ‘নিরঞ্জন সিটি’র মালিক ছিলেন। দীপ্তিতার এই সাফল্যের খবর ছড়িয়ে পড়লে চুনারুঘাট পৌর এলাকায় আনন্দ-উৎসবের পাশাপাশি মিষ্টি বিতরণ করা হয়।
দীপ্তিতার চাচা সজল দাশ বলেন, এমন একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাওয়া পরিবারের জন্য অত্যন্ত গর্বের বিষয়।
অন্যদিকে দীপ্তিতা দাশ মুঠোফোনে জানান, পড়াশোনা শেষ করে দেশের কল্যাণে কাজ করার ইচ্ছা রয়েছে তার। এজন্য তিনি সকলের দোয়া কামনা করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D