১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৬
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে নতুন নিয়ম চালুর প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের ন্যাশনাল সিকিউরিটি কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ প্রণালি ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজগুলোকে ট্রানজিট ফি বা যাতায়াত শুল্ক ইরানের নিজস্ব মুদ্রা ‘রিয়াল’-এ পরিশোধ করতে হবে।
শুক্রবার (১০ এপ্রিল) মুম্বাইয়ে অবস্থিত ইরানের কনস্যুলেট জেনারেল এক সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এ সংসদীয় প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপের মূল লক্ষ্য আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলার-এর একক আধিপত্য কমানো। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার সময় ইরান সাময়িকভাবে এই জলপথে এক ধরনের টোল ব্যবস্থা চালু করেছিল। সে সময় কিছু বাণিজ্যিক জাহাজ থেকে চীনা ইউয়ান-এ শুল্ক আদায়ের ঘটনাও ঘটে।
আন্তর্জাতিক শিপিং বিষয়ক সংস্থা লয়েডস লিস্ট-এর তথ্য অনুযায়ী, গত ২৫ মার্চের মধ্যে অন্তত দুটি বড় জাহাজ ডলারের পরিবর্তে ইউয়ানে তাদের পাওনা পরিশোধ করেছে।
বিশ্লেষকরা মনে করছেন, ইরান ও চীন যৌথভাবে বৈশ্বিক অর্থনীতিতে ডলারের প্রভাব কমাতে আরও সক্রিয় হচ্ছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই হরমুজ প্রণালিতে রিয়াল ব্যবহারের এ প্রস্তাব আনা হয়েছে।
প্রস্তাবটি কার্যকর হলে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোকে বাধ্য হয়ে ইরানের মুদ্রায় শুল্ক পরিশোধ করতে হবে। এতে কৌশলগত এই জলপথে ইরানের নিয়ন্ত্রণ আরও জোরদার হওয়ার পাশাপাশি বৈশ্বিক অর্থব্যবস্থায়ও গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D