৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, জুন ১, ২০১৭
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি এসকে সিনহা বলেন, ‘বিচার বিভাগের স্বাধীনতার বিষয়টি (সরকারকে) নিশ্চিত করতে বলবেন। আমি আপনার (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে থাকবো।’
বৃহস্পতিবার সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানিকালে তিনি এসব কথা বলেন।
এর আগে সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে ৭ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে ১১তম দিনের শুনানি শুরু হয়। শুরুতে রাষ্ট্রপক্ষে পাল্টা যুক্তি উপস্থাপন করছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
গত ২৫ মে থেকে আদালতে অ্যামিকাস কিউরি হিসেবে নিজেদের মতামতের ওপর শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। এরপর নিজ মতামত তুলে ধরে শুনানি করেন আইনজীবী তোফাজ্জল হোসেন (টিএইচ) খান ও ব্যারিস্টার এম আমির-উল ইসলাম, ড. কামাল হোসেন, আবদুল ওয়াদুদ ভূঁইয়া এবং এএফ হাসান আরিফ।গত ৩০ মে অ্যামিকাস কিউরি হিসেবে আদালতে নিজেদের মতামতের ওপর শুনানি শেষ করেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি।
আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম লিখিত যুক্তিতর্কের ওপর আদালতে শুনানি করেন গত ২৪ মে। এরপর মামলার রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ তার বক্তব্যের ওপর শুনানি করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D