৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, মে ২৭, ২০১৭
খবরটা অবাক করছে সবাইকে তবে কি সত্যিই ৩১ মে মানব সভ্যতার শেষ দিন? সেদিনই কি ধ্বংস হতে চলেছে পৃথিবী? নিশ্চিহ্ন হতে চলেছে মানবসভ্যতা? ভাইরাল হওয়া একটি ভিডিও এমনই প্রশ্ন তুলে দিল।
ভিডিওটি গত বছর অক্টোবরের হলেও সম্প্রতি নতুন করে ভিডিওতে তুলে ধরা তথ্যগুলি নিয়ে শুরু হয়েছে আলোচনা। যেখানে বলা হচ্ছে, ৩১ মে ২০১৭ তেই শেষ হয়ে যাবে বিশ্ব। সে দিন বড়সড় কোনো প্রাকৃতিক বিপর্যয়ের সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব। ভিডিওটি ইতিমধ্যেই ১২ লাখেরও বেশি মানুষ দেখে ফেলেছেন।
কিন্তু প্রশ্ন হলো, এমন সম্ভাবনার কথা আসছে কেন? চলতি বছরই চারটি ভয়াবহ ভূমিকম্পের ঘটনা নাড়িয়ে দিয়েছিল ইতালিকে। মৃত্যু মিছিলে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন দেশবাসী।
ভিডিওটিতে দাবি করা হয়েছে, এত কম সময়ের ব্যবধানে বিশ্বে এই পরিমাণ ভূমিকম্প, সুনামি ও অগ্ন্যুৎপাত এর আগে কখনো দেখা যায়নি। তাই প্রশ্ন উঠছে, তার মানেকি সত্যিই এবার সবকিছু চিরতরে শেষ হতে চলেছে?
উল্লেখ্য, এক ব্যক্তি এর আগে ভবিষ্যৎদ্বাণী করেছিলেন ২০১২ সালেই ধ্বংস হয়ে যাবে পৃথিবী। সেই বিশ্বাসের উপর ভর করে হলিউডে তৈরি হয়ে গিয়েছিল আস্ত একটি সিনেমা। যেখানে ফুটিয়ে তোলা হয়েছিল কীভাবে প্রাকৃতিক বিপর্যয় গ্রাস করেছিল গোটা পৃথিবীকে। সলিলসমাধি ঘটেছিল সাজানো বিশ্বের। কিন্তু সেই ভবিষ্যৎদ্বাণী সত্যি হয়নি।
সম্প্রতি হোরাসিও ভিলেগাস জানিয়েছিলেন, ধ্বংসের দিন ১৩ মে। কিন্তু ১৩ মে দিনটি স্বাভাবিকভাবেই কেটে গিয়েছে। তাই বিজ্ঞানীরা সাধারণ মানুষকে আতঙ্কিত হতে নিষেধ করছেন। কারণ ৩১ মে পৃথিবী ধ্বংস হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D