১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৬
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ও মাঠপর্যায়ের ১১২ জন কর্মকর্তার রদবদল করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর এটি বড় ধরনের রদবদল। ইসি সচিবালয় এবং মাঠ পর্যায়ের জেলা ও উপজেলায় কর্মরত সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের রদবদল করা হয়েছে।
জানা যায়, প্রশাসনিক কাজের গতিশীলতা ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে এই বদলি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
প্রজ্ঞাপনে বদলিদের ১ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে। না হলে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D