আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্টাডি পারমিট প্রক্রিয়া সহজ করল কানাডা

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৬

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্টাডি পারমিট প্রক্রিয়া সহজ করল কানাডা

Manual1 Ad Code

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্টাডি পারমিট (পড়াশোনার অনুমতি) প্রক্রিয়ায় কিছু নিয়ম শিথিল করেছে ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি)। সংস্থাটি জানিয়েছে, ২০২৬ সাল থেকে নির্দিষ্ট কিছু ক্যাটাগরির শিক্ষার্থীদের ক্ষেত্রে আবেদন প্রক্রিয়া সহজ করা হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, যৌথ (জয়েন্ট) প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীদের আর একাধিক প্রদেশ বা একাধিক প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা প্রাদেশিক বা টেরিটোরিয়াল অ্যাটেস্টেশন লেটার জমা দিতে হবে না। কোর্সটি একাধিক প্রতিষ্ঠান বা প্রদেশজুড়ে হলেও মাত্র একটি অ্যাটেস্টেশন লেটারই যথেষ্ট হবে। আগে শিক্ষার্থীদের একাধিক অ্যাটেস্টেশন লেটার জমা দিতে হতো, যা আবেদন প্রক্রিয়াকে জটিল করে তুলত।

মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য স্বস্তি;

Manual1 Ad Code

নতুন নির্দেশনায় আগে ঘোষিত সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে, যার আওতায় সরকারি অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানে মাস্টার্স ও ডক্টরাল (পিএইচডি) প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীরা অ্যাটেস্টেশন লেটার থেকে অব্যাহতি পাবেন। আইআরসিসি জানিয়েছে, তারা মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামকে একই স্তরের শিক্ষা হিসেবে বিবেচনা করে।

তবে ভিজিটিং স্টুডেন্ট, এমনকি ভিজিটিং গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য নয়। তাদের অ্যাটেস্টেশন লেটার জমা দিতে হবে। একইভাবে, যারা স্ট্যাটাস পুনরুদ্ধারের জন্য আবেদন করবেন, তাদেরও নতুন করে অ্যাটেস্টেশন লেটার জমা দিতে হবে।

Manual6 Ad Code

কুইবেকের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা;

আইআরসিসি কুইবেকের কিছু ভোকেশনাল প্রোগ্রামের বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছে। যেসব প্রোগ্রাম অ্যাটেস্টেশন লেটার থেকে অব্যাহতি পাবে, সেগুলোর মধ্যে রয়েছে—ডিপ্লোমা অব ভোকেশনাল স্টাডিজ, অ্যাটেস্টেশন অব ভোকেশনাল স্পেশালাইজেশন, প্রি–ওয়ার্ক ট্রেনিং সার্টিফিকেট এবং ট্রেনিং সার্টিফিকেট ফর আ সেমি স্কিল্ড ট্রেড।

তবে কুইবেকের সিইজিইপি (CEGEP) প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য অ্যাটেস্টেশন লেটার জমা দেওয়া বাধ্যতামূলক থাকবে।

আইআরসিসি আরও জানিয়েছে, প্রয়োজনীয় অ্যাটেস্টেশন ছাড়া জমা দেওয়া আবেদন গ্রহণ করা হবে না এবং প্রক্রিয়াকরণ ছাড়াই ফেরত দেওয়া হবে। এ ক্ষেত্রে আবেদন ফিও ফেরত দেওয়া হবে। তবে ১ জানুয়ারি ২০২৬–এর আগে জমা দেওয়া আবেদনগুলো আগের নিয়ম অনুযায়ী প্রক্রিয়া করা হবে।

স্টাডি পারমিট ক্যাপ কমাল কানাডা;

আবাসন ও সামাজিক সেবার ওপর চাপ কমাতে কানাডা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্টাডি পারমিটের ওপর সীমা আরোপ করেছে। ২০২৬ সালের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৫ হাজার, যেখানে ২০২৫ সালে এই সংখ্যা ছিল ৩ লাখ ৫ হাজার ৯০০।

আইআরসিসির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত কানাডা ১ লাখ ৫ হাজার ৮৭০ জন নতুন স্টাডি পারমিটধারী শিক্ষার্থী গ্রহণ করেছে।

সংশ্লিষ্টদের মতে, নতুন এই নিয়ম পরিবর্তনের ফলে যৌথ প্রোগ্রাম ও উচ্চতর শিক্ষায় আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কানাডায় পড়াশোনার পথ কিছুটা সহজ হবে, যদিও সামগ্রিকভাবে স্টাডি পারমিটের সংখ্যা কমানোর নীতি বহাল থাকছে।

Manual5 Ad Code


 

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code