২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ জেলায় ১৬ জন সংসদ সদস্য প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। যারা প্রদত্ত ভোটের সাড়ে ১২ শতাংশের বা আট ভাগের এক ভাগের কম পেয়েছেন তাদেরই জামানত বাজেয়াপ্ত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
জামানত হারানো প্রার্থীদের মধ্যে হবিগঞ্জ-১ আসনে ২ জন; হবিগঞ্জ-২ আসনে ৩ জন; হবিগঞ্জ-৩ আসনে ৪ জন এবং হবিগঞ্জ-৪ আসনে ৭ জন।
হবিগঞ্জ-১ আসনে প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ১৫ হাজার ১৭৭টি। এখান থেকে জাসদের কাজী তোফায়েল আহমেদ (মোটরগাড়ি) ৬৪৪ ও ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ বদরুর রেজা (চেয়ার) ৫,২৭২ ভোট পাওয়ায় জামানত হারাচ্ছেন।
হবিগঞ্জ-২ আসনে প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৯৭৫। এর মধ্যে স্বতন্ত্র আফছার আহমদ (ফুটবল) ১,৮৪৩; জাতীয় পার্টির আব্দুল মুক্তাদির চৌধুরী (লাঙ্গল) ৯৪১ ও বাসদের লুকমান আহমদ তালুকদার (মই) ৪৪৮ ভোট পাওয়ায় জামানত হারাচ্ছেন।
হবিগঞ্জ-৩ আসনে প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ১৪ হাজার ৮৪৮টি। এর মধ্যে ইসলামী আন্দোলনের মহিব উদ্দিন আহমেদ সোহেল (হাতপাখা) ৫,৪৪৩; জাতীয় ন পার্টির আব্দুল মুমিন চৌধুরী (লাঙ্গল) ১,২৫৯; ইসলামিক ফ্রন্টের এসএম সরওয়ার (মোমবাতি) ১৪,১৩৩ ও সাংস্কৃতিক মুক্তিজোটের মোঃ শাহিনুর রহমান (ছড়ি) ১৩২ ভোট পাওয়ায় জামানত হারাচ্ছেন।
এছাড়া হবিগঞ্জ-৪ আসনে প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৯৭টি। এ আসনে খেলাফত মজলিসের আহমদ আবদুল কাদের (দেওয়াল ঘড়ি) ২৬,৪৪৬; বাসদের মোঃ মুজিবুর রহমান (মই) ৩২৯, ইনসানিয়াত বিপ্লবের মু. রেজাউল মোস্তফা (আপেল) ৪৮৪, সাংস্কৃতিক মুক্তিজোটের মোঃ রাশেদুল ইসলাম খোকন (ছড়ি) ৪৮৪, মুসলিম লীগের শাহ মোঃ আল আমিন (হারিকেন) ৫৫৫৬, স্বতন্ত্র মোঃ মিজানুর রহমান চৌধুরী (ঘোড়া) ৬৫২ ও এসএ সাজন (ফুটবল) ৬১৯ ভোট পাওয়ায় জামানত হারাচ্ছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D