সংকট উত্তরণে শহীদ জিয়ার নেতৃত্ব ও দিকনির্দেশনা অবিস্মরণীয় : সাহেদ আহমদ

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৬

সংকট উত্তরণে শহীদ জিয়ার নেতৃত্ব ও দিকনির্দেশনা অবিস্মরণীয় : সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহবায়ক মোঃ সাহেদ আহমদ বলেছেন, ৭ নভেম্বরের সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অগ্রযাত্রার পথ সুগম হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের সংকটময় মুহূর্তে দায়িত্ব নিয়ে জাতিকে সঠিক পথ দেখিয়েছিলেন। আজকের এই দিনে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত জিয়াউর রহমানের আদর্শ, সততা ও দেশপ্রেমের চেতনা বুকে ধারণ করে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করা। তিনি বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে দেশের সেবা করার পাশাপাশি তরুণ ও যুবসমাজকে সুসংগঠিত হয়ে দলের প্রতিটি নির্দেশ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি রোববার (৮ নভেম্বর) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা জিয়া মঞ্চের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা জিয়া মঞ্চের সভাপতি রেজুয়ান আহমদ শিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আল আমিন ও সাংগঠনিক সম্পাদক তাহসিন আহমদ খানের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ সিলেট জেলার সদস্য সচিব মোঃ মস্তাক আহমদ মোস্তাক এবং জিয়া মঞ্চ সিলেট জেলার সিনিয়র সদস্য আশিকুর রহমান আশিক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আল মুতি, সহ সভাপতি দিলাল মিয়া নোনা, যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম সামি, ক্ষীড়া সম্পাদক শিপু, রুহুল আমিন, স্বেচ্ছাসেবক দল নেতা রানা আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট