কমলগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৬

কমলগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা

Manual4 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ধর্মপুর-জসমতপুর এলাকায় ধলাই নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

Manual1 Ad Code

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এলাকার আব্দুল কাদির নামে একজনকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ধর্মপুর এলাকায় ধলাই নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য ১ লক্ষ টাকা জরিমানা করে তা আদায় করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

জানা যায়, উপজেলার রহিমপুর ইউনিয়নের ধর্মপুর-জসমতপুর এলাকা থেকে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে। অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে লাভবান হচ্ছে প্রভাবশালী এই সিন্ডিকেট। এতে সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব।

Manual3 Ad Code

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে গত ২৮ জানুয়ারি এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন অভিযানের পরদিন সোমবার সকাল থেকে ৮-১০ টা ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন অব্যাহত রয়েছে।

Manual8 Ad Code


 

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code