১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, খন্দকার আব্দুল মুক্তাদির ধানের শীষ প্রতিকে বিজয়ী হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকে’র ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবী সাব্বির আহমদ।
১৬ ফেব্রুয়ারি সোমবার এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, নব নির্বাচিত সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের বিজয় প্রবাসীদের জন্য গর্বের বিষয়। তাঁর নেতৃত্বে নির্বাচনী
এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে দৃশ্যমান অগ্রগতি সাধিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রবাসীরা সবসময় তাঁর পাশে থেকে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
যুক্তরাজ্য প্রবাসী সাব্বির আহমদ বলেন, সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির আদর্শবান ও সমাজহিতৈষী রাজনীতিবিদ, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে তিনি জনগণের কল্যাণ ও উন্নয়ন এবং নৈতিকতা, সামাজিক ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করেন।
তাঁর সততা, ন্যায়পরায়ণতা এবং দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনের লক্ষে সিলেট ১ আসনের জনসাধারণের পক্ষে এমপি খন্দকার আব্দুল মুক্তাদির অগ্রনী ভূমিকা রাখবেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D