১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৬
মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আবার বড় এক লাফ দিয়েছে স্বর্ণের দাম। এবারের দফায় এক লাফে ভরি প্রতি ৭ হাজার ৬৪০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
এতে এবার দেশের বাজারে ভালো মানের; অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ফিরে গেছে ২ লাখ ৬২ হাজার ২৯০ টাকায়।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নতুন করে স্বর্ণের দাম সমন্বয় করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাজুস। এ সময় থেকেই কার্যকর করা হয়েছে নতুন নির্ধারিত দাম।
বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম এখন ২ লাখ ৬২ হাজার ২৯০ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ দাম ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকায় বেচাকেনা হবে।
এর আগে, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ভালো মানের; অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরি প্রতি ৭ হাজার ৬৪০ টাকা কমিয়েছিল বাজুস। ওই মূল্য তালিকা অনুযায়ী, গত ২৪ ঘণ্টা প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকায় বিক্রি হয়েছে দেশের বাজারে। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৯০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৮ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭০ হাজার ৪১১ টাকা ছিল।
তার আগের দুইদিন দেশের বাজারে স্বর্ণ বিক্রি হয়েছিল আজকের রেটে। অর্থাৎ, গত বুধবার (৪ ফেব্রুয়ারি) থেকে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার আগ পর্যন্ত দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বেচাকেনা হয়েছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকায়। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা নির্ধারিত ছিল।
সব মিলিয়ে চলতি বছরে এখন পর্যন্ত (৩৮ দিন) ২৬ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ১৭ দফা; কমানো হয়েছে ৯ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল স্বর্ণের দাম; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে, গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D