১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৬
বহুল প্রতীক্ষিত ও আলোচিত নাগরিকত্ব আইনে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে ইতালি সরকার। নতুন বছরে এ সংক্রান্ত নতুন সুবিধা পাবেন দেশটিতে বসবাসরত অভিবাসীরা। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলতি মাসে ২০২৬ সালের বাজেটে এ আইন অন্তর্ভুক্ত করেছে।
নতুন আইনের আওতায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীরা নাগরিকত্ব আবেদনে ডিজিটাল সুবিধা পাবেন। এতে আমলাতান্ত্রিক জটিলতা কমে যাওয়ার পাশাপাশি আবেদন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে বলে মনে করছেন ইতালি প্রবাসীরা।
জানা গেছে, ইতালি সরকারের ‘ইতালিয়া ডিজিটাল ২০২৬’ প্রকল্পের আওতায় নাগরিকত্ব সংক্রান্ত ডিজিটাল ট্রান্সফরমেশনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। চলতি বছরের মাঝামাঝি থেকে অভিবাসীরা এর পূর্ণাঙ্গ সুবিধা পেতে পারেন। ভোগান্তি কমাতে সরকার এই উদ্যোগ নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
দ্রুত ফাইল নিষ্পত্তির সুযোগ
আগে নাগরিকত্বের ফাইল এক দপ্তর থেকে অন্য দপ্তরে ঘুরতে কয়েক বছর সময় লাগত। নতুন ব্যবস্থায় সব তথ্য জাতীয় ডিজিটাল ডাটাবেজের মাধ্যমে সংরক্ষিত থাকবে। ফলে আবেদন জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হবে এবং দীর্ঘসূত্রতা কমবে।
১০ বছরের আবেদনে এআই ব্যবহারের উদ্যোগ
যারা ইতালিতে টানা ১০ বছর বৈধভাবে বসবাস করে নাগরিকত্বের আবেদন করেন, তাদের ক্ষেত্রে জট কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ডাটা যাচাই করা হবে। এতে অযথা ফাইল পড়ে থাকার ঝুঁকি কমবে বলে আশা করা হচ্ছে।
বিদেশে জন্ম নেওয়া শিশুদের জন্য বড় সুযোগ
২০২৬ সালের নতুন বাজেট আইন অনুযায়ী, বিদেশে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব ঘোষণার সময়সীমা এক বছর থেকে বাড়িয়ে তিন বছর করা হয়েছে। পাশাপাশি ১ জানুয়ারি ২০২৬ থেকে এ ধরনের অনেক ঘোষণায় ২৫০ ইউরো ফি সম্পূর্ণ মওকুফ করা হয়েছে।
স্মার্টফোনেই আবেদনের সব ধাপ জানা যাবে
ইতালি সরকারের ডিজিটাল ২০২৬ প্রকল্পের আওতায় আগামী জুন মাসের মধ্যে পুরো সিস্টেম সক্রিয় হওয়ার কথা রয়েছে। তখন আবেদনকারীরা স্মার্টফোনের মাধ্যমে স্পিড বা সিআইই ব্যবহার করে নাগরিকত্ব আবেদনের প্রতিটি ধাপ সরাসরি দেখতে পারবেন। এর আগে পাসপোর্ট আবেদনের ক্ষেত্রেও এমন সুবিধা চালু ছিল।
স্থানীয় অভিবাসীরা জানিয়েছেন, যারা নতুন করে ইতালিতে আসবেন অথবা সিজনাল ভিসায় নিয়ম মেনে স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য এটি একটি বড় সুযোগ। ইতালি সরকার এখন দক্ষ ও বৈধ অভিবাসীদের দ্রুত নাগরিকত্ব দিয়ে দেশের মূলধারায় যুক্ত করতে চায়।
নতুন এই আইন কার্যকর হলে ইতালিতে অভিবাসন ও নাগরিকত্ব প্রক্রিয়ায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D