১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৬
মাটির নিচে অবস্থিত নিজেদের নতুন আরেকটি মিসাইল ঘাঁটি উন্মোচন করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) বুধবার (৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানায়।
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মৌসাভি এবং বিপ্লবী গার্ডের এরোস্পেস বিভাগের প্রধান সায়েদ মাজেদ মৌসাভির উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ঘাঁটিটির উদ্বোধন করা হয়।
এ সময় সামরিক বাহিনীর শীর্ষ এই দুই কর্মকর্তা বিপ্লবী গার্ডের মিসাইল সক্ষমতা ও যুদ্ধপ্রস্তুতির অবস্থা পরিদর্শন করেন। পাশাপাশি অন্যান্য ঊর্ধ্বতন কমান্ডারদেরও এ বিষয়ে অবহিত করা হয়।
ঘাঁটি উদ্বোধনের সময় সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মৌসাভি বলেন, `শত্রুদের যে কোনো পদক্ষেপ মোকাবিলায় আমরা সম্পূর্ণ প্রস্তুত। গত বছরের জুনে ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর আমরা আমাদের রণকৌশল পরিবর্তন করেছি। এখন প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক কৌশলে চলে এসেছি।’
তিনি আরও বলেন, `আমরা দ্রুত সময়ে এবং বৃহৎ পরিসরে অভিযান পরিচালনার কৌশল গ্রহণ করেছি। একই সঙ্গে অসম যুদ্ধ এবং প্রতিপক্ষের সামরিক কৌশলকে চূর্ণ করার পরিকল্পনা বাস্তবায়ন করছি।’
এই ঘোষণার মধ্যেই যুক্তরাষ্ট্র গত কয়েকদিন ধরে ইরানের আশপাশের অঞ্চলে যুদ্ধজাহাজসহ ব্যাপক সেনা উপস্থিতি জোরদার করেছে। একই সময়ে দুই দেশের মধ্যে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হলেও সমাধান না এলে সামরিক সংঘাতের আশঙ্কা বাড়ছে।
বিশ্লেষকদের মতে, আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক হামলা চালাতে পারে-এমন শঙ্কাও তৈরি হয়েছে।
এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, `যুক্তরাষ্ট্র যদি এবার হামলা চালায়, তবে তার পরিণতি হবে একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধ।’
নতুন এই ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটি উন্মোচনের মধ্য দিয়ে ইরান তাদের সামরিক শক্তি ও প্রতিরোধ সক্ষমতা আরও জোরালোভাবে তুলে ধরল বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D