লিবিয়ার ‘গোপন কারাগার’ ধ্বংস, ২০০ অভিবাসী উদ্ধার

প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৬

লিবিয়ার ‘গোপন কারাগার’ ধ্বংস, ২০০ অভিবাসী উদ্ধার

Manual4 Ad Code

লিবিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের কুফরা শহরে একটি গোপন কারাগার থেকে ২০০ জনেরও বেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। উদ্ধারকৃতদের মধ্যে অনেকে দুই বছরের বেশি সময় ধরে ভূগর্ভস্থ অমানবিক কারাগারে বন্দি ছিলেন। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন কুফরার নিরাপত্তা সূত্র।

Manual7 Ad Code

সূত্র জানায়, কারাগারটি প্রায় তিন মিটার গভীর এবং একাধিক ভূগর্ভস্থ কক্ষে অবস্থানরত অভিবাসীরা মানবপাচারকারীর নিয়ন্ত্রণে ছিলেন। যদিও অভিযুক্ত পাচারকারীকে এখনও আটক করা যায়নি। উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। তারা মূলত সাব-সাহারান আফ্রিকার দেশ-বিশেষ করে সোমালিয়া ও ইরিত্রিয়া থেকে আসা।

লিবিয়ার নিরাপত্তা কর্মকর্তা এ ঘটনায় মানবতার বিরুদ্ধে চরম অপরাধ হিসেবে অভিহিত করেছেন। ২০১১ সালের আল গাদ্দাফি পতনের পর থেকে ইউরোপে যাওয়ার ট্রানজিট রুট হিসেবে কুফরা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে দুর্বল নিরাপত্তা পরিস্থিতির কারণে অভিবাসীরা প্রায়ই নির্যাতন, পাচার ও সহিংসতার শিকার হন।

Manual7 Ad Code

গত সপ্তাহে পূর্ব লিবিয়ায় একটি গণকবর থেকে অন্তত ২১ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে জীবিত উদ্ধার হওয়া কিছু ব্যক্তির শরীরে নির্যাতনের চিহ্ন ছিল।

Manual1 Ad Code

এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারি ও ২০২২ সালে কুফরা ও তার আশেপাশের এলাকায় একাধিক গণকবর থেকে শতাধিক অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছিল।

Manual4 Ad Code

উদ্ধার অভিযানের মাধ্যমে লিবিয়ার নিরাপত্তা বাহিনী অভিবাসীদের ওপর চরম মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code