সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দুই মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৬

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দুই মরদেহ উদ্ধার

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার যেন মৃত্যু কুপে পরিণত হয়েছে। রবিবার আবারও এ পরিত্যক্ত সেন্টার থেকে দুই পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, মরদেহ দুটি নারী ও ছেলে শিশুর হতে পারে। গত দুই মাসে এ নিয়ে ৫ ব্যক্তির মৃত দেহ উদ্ধার হয়েছে এ পরিত্যক্ত সেন্টার থেকে। দীর্ঘ দিন পেরিয়ে গেলেও তাদের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌর সভা এলাকার থানা কম্পাউন্ডের ৫শ গজ দুরত্বে পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টারেরর ভেতরে লাশ দুটি দেখতে পায় স্থানীয় কয়েক শিশু কিশোর ও এক কলেজ ছাত্র। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।

তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত পুলিশের কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শী স্থানীয় কয়েক ব্যক্তি জানান, সাভার কলেজের এক শিক্ষার্থী প্রস্রাব করার জন্য কমিউনিটি সেন্টারের ভেতরে প্রবেশ করে। এ সময় কয়েক শিশু কিশোর লাশ পরে থাকার কথা এ শিক্ষার্থীকে জানায়। পরে ওই শিক্ষার্থী কমিউনিটি সেন্টারের ভেতরে পোড়া মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে সাভার মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশ দুটি উদ্ধার করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। তবে মরদেহ দুটি পোড়া হওয়ায় তাদের পরিচয় জানা যায়নি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এর আগে, গত বছরের ২৯ আগস্ট দিবাগত রাতে একই স্থান থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। তবে ওই নিহত যুবকের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ ছাড়া গত ১১ অক্টোবর রাতে আবারও সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অজ্ঞাত (৩০) এক নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করে পুলিশ। অপর ঘটনায় গত ১৯ ডিসেম্বর দুপুরে সাভার পৌর এলাকার থানার সন্নিকটের এ পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টয়লেটের ভেতর থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা-পুলিশ। তবে তিন খুনের ঘটনায় নিহতদের পরিচয় পুলিশ নিশ্চিত করতে পারেনি। এবারেও নিহতদের পরিচয় উদ্ধার করা যায় কিনা তা নিয়ে সন্দিহানে রয়েছেন এলাকা বাসী।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান পুলিশের নাকের ডগায় পরিত্যক্ত এ কমিউনিটি সেন্টারে নানা ধরনের অপরাধ কর্মকান্ড হচ্ছে অথচ পুলিশ তা দেখেও না দেখার ভান করে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট