২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৬
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শুক্রবার (১৬ জানুয়ারি) সারা দেশে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা, বিভাগীয় শহর থেকে শুরু করে ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে ওসমান হাদি হত্যার বিচারে আপনারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করুন।
এই কর্মসূচি সফল করে হত্যাকারীদের দ্রুত বিচার ও গ্রেপ্তার নিশ্চিত করতে দেশের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।
বিচারের প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা প্রকাশ করে জাবের বলেন, সাগর-রুনির মতো ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার যেন তারিখের পর তারিখে হারিয়ে না যায়। যদি এমনটাই হয়, তাহলে আপনাদেরকেও (সরকার) জানিয়ে রাখি, আপাতত বিক্ষোভ মিছিল; এরপর ধাপে ধাপে অবরোধ, যমুনা ঘেরাও, পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও এবং সংসদ ভবন ঘেরাও করা হবে।
তিনি বলেন, ওসমান হাদি হত্যার ব্যাপারে রাষ্ট্রের কোনো আন্তরিকতা বা সদিচ্ছার প্রতিফলন দেখছি না। যে তদন্ত করা হয়েছে, পুরোটাই অস্পষ্টতায় ভরপুর এবং যাদের আসামি করা হয়েছে, তারাও ধরাছোঁয়ার বাইরে। শুধু তাই নয়, হত্যার পরিকল্পনাকারীদের সম্পর্কে কোনো ধরনের তথ্য এই চার্জশিটে উল্লেখ করা হয়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D