২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, মে ১৯, ২০১৭
ফেসবুকে মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে তথ্য প্রযুুক্তি আইনে দায়ের করা মামলায় সিটি মার্কেটের দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বন্দরবাজার সিলেট সিটি মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সিটি মার্কেটের কাতিব মিডিয়ার স্বত্বাধিকারী ইনাম বিন সিদ্দিক ও শাহ আনহার ইসলাম।
কেতায়ালী থানার এস আই অনুপকুমার জানান, গ্রেফতারকৃত দুইজনসহ ৬ জন মুদ্রণ ব্যবসায়ীর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করেন আখালিয়া সোনালী আবাসিক এলাকার বাসিন্দা ও মদিনা মার্কেটের ব্যবসায়ী বদরুল বিন আফরোজ।
অভিযুক্তরা হলেন- কাতিব মিডিয়ার স্বত্বাধিকারী ইনাম বিন সিদ্দিক, বোখারা মিডিয়ার আবুল কালাম আজাদ, শাহজালাল সিপিটির ম্যানেজার সাইফ রাহমান, কাতিব মিডিয়ার আমজাদুস সামাদ উজ্জ্বল, শাহ আনহার ইসলাম ও এহসান বিন সিদ্দিক। এর মধ্যে বৃহস্পতিবার দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, মদিনা মার্কেটের সিসি ক্যামেরা ব্যবসায়ী বদরুল বিন আফরোজের কাছ থেকে বাকিতে সিসি ক্যামেরা ও থাই ক্রয় করেন কাতিব মিডিয়ার স্বত্বাধিকারী ইনাম বিন সিদ্দিক। পরবর্তীতে এই পাওনা টাকা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে আসামীরা পরস্পর যোগসাজসে ফেসবুকে একযোগে তার বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রচার করতে থাকেন। বিষয়টির প্রতিকার চেয়ে গত ৬ মে কোতয়ালী মডেল থানায় একটি জিডি (নং ৪১৪) করেন বদরুল বিন আফরোজ। জিডি করার পর আসামীরা ফেসবুকে নানাভাবে তার বিরুদ্ধে আরো বেশি মানহানীকর বক্তব্য প্রচার করায় তিনি সামাজিকভাবে অপদস্ত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে মামলা দায়ের করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D