২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৬
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত ডিসেম্বর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে মোট ১৫৫ কোটি ৫৯ লাখ ১১ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে।
সোমবার (১২ জানুয়ারি) বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে-২ কেজি ০৬৩.৩৮ গ্রাম স্বর্ণ, ১৪ হাজার ৮৮৩টি শাড়ি, ২৬ হাজার ১০০টি থ্রিপিস, শার্টপিস, চাদর, কম্বল; ২৬ হাজার ৫২০টি তৈরি পোশাক, ৯ হাজার ৮৮৩ মিটার থানকাপড়, ৪ লাখ ৪৩ হাজার ৬৪৬টি কসমেটিক সামগ্রী, ১৬ হাজার ৯৫৪ পিস ইমিটেশন গহনা, ৩৩ লাখ ৮৬ হাজার ৮৮২টি আতশবাজি, ১১ হাজার ১১৯ ঘনফুট কাঠ, ৪ হাজার ৬৩৯ কেজি চা পাতা, ১০ হাজার ৯৯ কেজি সুপারি, ২৩ হাজার ১৩০ কেজি কয়লা, ৭০৮ ঘনফুট পাথর, ১৭৬ ঘনফুট বালু, ৪ হাজার ৬৩৬টি প্লাস্টিক, ইলেকট্রনিক সামগ্রী, ১৯১টি মোবাইল, ১ হাজার ৫৩২টি মোবাইল ডিসপ্লে, ১৬ হাজার ৪৭৩টি চশমা, ৩৪ হাজার ২৮১ কেজি জিরা, ৪ হাজার ৭৮৭ কেজি চিনি, ১ লাখ ৩ হাজার ৩২৬ কেজি পিয়াজ, ৬ হাজার ৬০ কেজি রসুন, ১ হাজার ৯০৫ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ৬ হাজার ৫৭৫ কেজি সার, ৬১৫ প্যাকেট কীটনাশক, ৩১১ লিটার ডিজেল, ২ লাখ ২৬ হাজার ১১১ পিস চকোলেট, ৮৬৫টি গরু-মহিষ, ১টি কষ্টি পাথরের মূর্তি ৮টি ট্রাক-কাভার্ড ভ্যান, ১৩টি পিকআপ-মহেন্দ্র, ১টি ট্রাক্টর, ৭টি প্রাইভেটকার-মাইক্রোবাস, ২টি ট্রলি, ৬৯টি নৌকা, ২৫টি সিএনজি/ইজিবাইক, ৫৩টি মোটরসাইকেল এবং ৩৯টি বাইসাইকেল-ভ্যান। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে-১২টি বিদেশী-দেশীয় পিস্তল, ১টি রাইফেল, ৩টি হ্যান্ড গ্রেনেড, ১৬টি ম্যাগাজিন, ৩৩৬ রাউন্ড গোলাবারুদ, ১টি মর্টার সেল, ১৭কেজি গান পাউডার এবং ৬টি অন্যান্য অস্ত্র।
এ ছাড়াও গত মাসে বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ৯ লাখ ১১ হাজার ৯৮২ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৫৪ গ্রাম হেরোইন, ২ হাজার ১০১ বোতল ফেনসিডিল, ৭ কেজি ৪৩৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৮ হাজার ৯৯৯ বোতল বিদেশি মদ, ২৭২.৫ লিটার বাংলা মদ, ১ হাজার ২০৭ বোতল ক্যান বিয়ার, ১ হাজার ৭৯৪ কেজি গাঁজা, ২ লাখ ৩২ হাজার ২৬৪ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৩২ হাজার ২১০টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ৪ হাজার ২১৭ বোতল ইস্কাফ সিরাপ, ২০ হাজার ৮৪৮ বোতল বিভিন্ন প্রকার সিরাপ, ১১ হাজার ৬৯৫টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ৫ বোতল, এলএসডি এবং ৬ লাখ ৮১ হাজার ২৪৮ পিস বিভিন্ন প্রকার ওষুধ ও অন্যান্য ট্যাবলেট।
সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৭১ জন চোরাচালানি এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৩৪ জন বাংলাদেশি নাগরিক, ১৫ জন ভারতীয় নাগরিক ও ২৭৬ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় বিজিবি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D