কাঁকড়া নদী থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৬

কাঁকড়া নদী থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় কাঁকড়া নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের লক্ষ্মীতলা ব্রীজের বানিয়া খাড়ি এলাকায় কাঁকড়া নদী থেকে পুলিশ ওই দুটি মরদেহ উদ্ধার করে।

তাদের পরিচয় পাওয়া যায়নি। তবে স্থানীয় ও পুলিশ বলছে, তাদের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হতে পারে।

পুলিশ জানায়, কাঁকড়া নদীতে দুটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সোমবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। তাদের পরনে জ্যাকেট, মাফলার ও টুপি রয়েছে।

চিরিরবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আহসান হাবিব জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তাদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট