২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, মে ১৯, ২০১৭
কোম্পানীগঞ্জ প্রতিনিধি ॥ কোম্পানীগঞ্জ থানা পুলিশের সক্রিয় অভিযানের মুখে ভোলাগঞ্জ গুচ্ছগ্রাম থেকে বোমা মেশিন উঠিয়ে নিয়েছে বোমা সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার বেলা ৩টা থেকে বোমা মেশিন অপসারণ অভিযানে নামে পুলিশ। রাত সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখার সময়ও অভিযান চলছিল বলে সংশ্লিষ্টরা জানান। কোম্পানীগঞ্জ থানা পুলিশের এ অভিযানে নেতৃত্ব দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলতাফ হোসেন। এর আগে থানা পুলিশের পক্ষ থেকে মাইকিং করে গুচ্ছগ্রাম থেকে বোমা মেশিন সরিয়ে নিতে বলা হয়। উপরের মহলের নির্দেশে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ভোলাগঞ্জ গুচ্ছগ্রামে বসানো বোমা মেশিন অপসারণ অভিযানে নামে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এদিকে, বোমা মেশিন ব্যবহার করে পাথর উত্তোলনের অপরাধে গত বুধবার ২০ জনকে আসামী করে মামলা করেছে পুলিশ (মামলা নং-৯)। এতে ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। কোম্পানীগঞ্জ থানায় দায়ের করা মামলাটির বাদী থানার এসআই আমিনুল ইসলাম। বোমা মেশিন ব্যবহার করে পাথর উত্তোলনে জড়িত থাকার অপরাধে ২০ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি বলেন, ‘পাথর উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কোম্পানীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান হচ্ছে। পুলিশের সক্রিয় অভিযানের কারণে ভোলাগঞ্জ গুচ্ছগ্রামে এখন আর পাথর উত্তোলনের বোমা মেশিন নেই। নতুন করে কেউ অবৈধ এসব মেশিন যাতে বসাতে না পারেন এ ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রয়েছে।’ এদিকে, স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার অভিযান শুরুর আগেই লোকজন মেশিন সরিয়ে ফেলেন। ফলে অভিযানকালে নদীতে তেমন বোমা মেশিন খুঁজে পাওয়া যায়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D