২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৬
সিলেট জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৪টি পদের বিপরীতে ৫৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে সিলেট জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার মো. ছয়ফুল আলমের সভাপতিত্বে এবং সহকারী নির্বাচন কমিশনার মো. আব্দুল্লাহ আল-হেলাল ও মো. কাওছার জুবায়েরের পরিচালনায় মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়।
এ সময় নির্বাচন মনিটরিং কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, আগামী ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৬৬৫ জন। নির্বাচনকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে কমিশন।
নির্বাচনে সভাপতি পদে লড়বেন মো. আব্দুল ওদুদ, গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল), মো. সামছুল হক ও সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল)। সাধারণ সম্পাদক পদে লড়বেন আবুল খায়ের হেলাল আহমদ, মো. জোবায়ের জুবের, দেলোয়ার হোসেন দিলু, বিপ্লব কান্তি দে মাধব, মুমিনুর রহমান (টিটু), মোহাম্মদ আব্দুছ ছাত্তার ও মো. হুমায়ুন রশীদ (সোয়েব)।
সিনিয়র সহ-সভাপতি পদে মো. আলী হায়দার, মোছা. আয়েশা সিদ্দিকা (শিপা), জ্যোৎস্না ইসলাম ও পান্না লাল দাশ, সহ-সভাপতি পদে আব্দুস সোয়েব আহমদ, মোহাম্মদ আব্দুল হান্নান, মোহাম্মদ গোলাম কিবরিয়া (রেজু), যুগ্ম সম্পাদক-১ মো. আজমল হোসেন, মো. আব্দুল মুকিত (অপি), মো. কামরুজ্জামান, জয়ন্ত চন্দ্র ধর, মো. তাজ রীহান (জামান) ও মো. মতিউর রহমান, যুগ্ম সম্পাদক-২ কানন আলম, মো. তানভীর আখতার খান ও মো. হেদায়েত হোসেন তানবীর, ক্রীড়া ও সমাজ বিষয়ক সম্পাদক মনির উদ্দিন, মোবারক হোসাইন ও মোহাম্মদ মঈনুল ইসলাম, সহ-ক্রীড়া ও সমাজ বিষয়ক সম্পাদক দেবব্রত চৌধুরী লিটন ও মোহাম্মদ আশিক উদ্দিন, লাইব্রেরি সম্পাদক ঝুমকি পুরকায়স্থ ও সোলেমান আহমদ চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার পদে মো. সিরাজুল হক ও সৈয়দ ফেরদৌস আহমদ, সহকারী নির্বাচন কমিশনার (২টি পদ) আবুল কালাম আজাদ (রিপন), মো. খোরশেদ আলম, মো. নাজমুল ইসলাম ও মোহাম্মদ নাজমুল হুদা, মহিলা বিষয়ক সম্পাদক পদে জাকিয়া জালাল, মোছাম্মৎ সেবা বেগম ও সোনিয়া জেরীন চৌধুরী, মহিলা বিষয়ক সহ-সম্পাদক পদে সৈয়দা হেলেন বেগম, সহ-সম্পাদক (৩টি পদ)পদে মো. আবুল হোসেন, মো. ওয়ায়েছ কুরুণী উজ্জ্বল, মো. জাহিদুল হক জাবেদ, জিয়াউল হক মোস্তাক, মো. দেলোয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়াও কার্যনির্বাহী কমিটির সদস্যের ৭টি পদে মো. আতিকুর রহমান, মো. আনোয়ার হোসেন, এ.এস.এম আব্দুল গফুর, মো. আলীম উদ্দিন, মো. ইরফানুজ্জামান চৌধুরী, মো. ওবায়দুর রহমান, এ.কে.এম. ফখরুল ইসলাম, মোহাম্মদ জুয়েল ও সুলতানা রাজিয়া ডলি প্রতিদ্বন্দ্বিতা করবেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D