২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৬
সিলেট বিভাগের বনবাদাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের ধারাবাহিকতার মধ্যেই এবার মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বাঁশঝাড় থেকে গুলিসহ দুটি এয়ারগান উদ্ধার করেছে র্যাব-৯।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে র্যাব-৯-এর গণমাধ্যম শাখা বিষয়টি নিশ্চিত করে জানায়, বৃহস্পতিবার (১ জানুয়ারী) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা গ্রামের ন্যাশনাল টি এস্টেট এলাকার একটি বাঁশঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, অভিযানের সময় ঘটনাস্থল থেকে কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত এয়ারগান ও গুলি কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে র্যাব-৯ তাদের দায়িত্বপ্রাপ্ত এলাকায় অভিযান চালিয়ে এ পর্যন্ত ৩৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন, ৪ হাজার ৮৮০ গ্রাম বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেডসহ বিপুল পরিমাণ গোলাবারুদ এবং ৩১টি এয়ারগান উদ্ধার করেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D