পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময় আরও বাড়ল

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৫

পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময় আরও বাড়ল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময়সীমা আবারও বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শেষবারের মতো এই সময়সীমা বাড়িয়ে আগামী ৫ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন এ তথ্য জানায়।

এ বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী বাংলাদেশি এবং দেশের অভ্যন্তরে থাকা তিন ক্যাটাগরির ভোটারদের জন্য যে নিবন্ধনের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল, সেটি অনেকেই এখনো সম্পন্ন করতে পারেননি।’

তিনি জানান, প্রবাস এবং দেশের ভেতর থেকে বহু ভোটার সময় বাড়ানোর অনুরোধ জানানোয় কমিশন বিষয়টি বিবেচনা করে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

আখতার আহমেদ আরও বলেন, ‘কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন আগামী বছরের ৫ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত চলবে। এর পর আর কোনোভাবেই সময় বাড়ানো হবে না।’

উল্লেখ্য, এর আগে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময়সীমা প্রথমে ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। পরে তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়। এবার শেষবারের মতো সময় বাড়িয়ে ৫ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করল নির্বাচন কমিশন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট