৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৫
সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের অন্তর্ভুক্ত নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. নুর উদ্দিন কে অবসরকালীন বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩০শে ডিসেম্বর) বিকাল ৩ টায় উপজেলার নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে স্থানীয় এলাকাবাসী, স্কুলের অভিভাবক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অত্র বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ জুলহাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশাদ।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম রুহুল আমিন, জৈন্তাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, জেছিস এর নির্বাহী পরিচালক এটিএম বদরুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ।
বক্তারা সংবর্ধনা অনুষ্ঠানে প্রবীন শিক্ষক মো. নুর উদ্দিন মাষ্টারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, লালাখাল নিশ্চিন্তপুর এলাকায় ১৯৮৪ সাল থেকে এই প্রতিষ্ঠানের সাথে তিনি ওতোপ্রোতো ভাবে জড়ীত। এলাকায় ব্রিটিশ সরকার তৎকালীন সময়ে চা-বাগান প্রতিষ্ঠা করে গেছে। কিন্তু চা-শ্রমিকদের শিশুদের জীবনমান উন্নয়নে দুর্গোম পাহাড়ি জনপদে স্কুল প্রতিষ্ঠা করা অনেকটা চেলেঞ্জিং ছিলো। নুর উদ্দিন সাহেব তার বলিষ্ঠ হাতে প্রতিষ্ঠানকে বেসরকারি থেকে পরবর্তীতে সরকারি প্রতিষ্ঠানে উত্তীর্ন করতে অপরিসীম ভূমিকা রাখেন।
শুধু তাই নয়, বরং জৈন্তাপুর উপজেলাকে সারা বাংলাদেশের দরবারে পরিচিতি লাভ করাতে তার এই প্রতিষ্ঠান মূখ্য ভূমিকা পালন করে। ২০১০ সালে জাতীয় পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ চ্যাম্পিয়ন ও ২০১২ সালে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলে রানার্সআপ হওয়ার গৌরব অর্জনের মধ্য দিয়ে।
বিদায়ী প্রবীন শিক্ষক মো. নুর উদ্দিন আবেগ আপ্লূত কন্ঠে বলেন, এই যাওয়া আমার শেষ যাওয়া নয়। আমি আমার প্রতিষ্ঠানে আছি তবে শিক্ষক হয়ে নয় একজন শুভাকাঙ্ক্ষী হয়ে। প্রতিষ্ঠানে পরবর্তীতে যারা পরিচালনায় আসবেন সবাইকে মন উজাড় করে কাজ করার অনুরোধ জানান। তিনি বলেন, আমার সাবেক ছাত্র-ছাত্রীরা আজ আমাকে যে সম্মান ও ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসাটুকু সবসময় যেন এই প্রতিষ্ঠানটির জন্য থাকে।
স্কুলের শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ হতে বিদায়ী শিক্ষকের হাতে সম্মাননা স্মারক, ফুলের তোঁড়া সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে লালাখাল চা বাগানের ব্যবস্থাপক অলিউর রহমান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ আজাদ, শহিদ মিয়া, তাজুল হাসান, মন্জুর আহমেদ, বশির আহমেদ, চারিকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান, অনীল বিশ্বাস, আলতাফুর রহমান সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, অভিভাবক সদস্য, প্রাক্তন শিক্ষার্থীরা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে ফুল দিয়ে সাজানো জিপগাড়িতে করে বিদায়ী শিক্ষক মো. নূর উদ্দিনকে রাজকীয় ভাবে বিদায় জানানো হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D