৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৫
বিএনপি চেয়ারপারসন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোক বার্তায় হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা শাখার আহবায়ক সুদীপ রঞ্চন সেন বাপ্পু, সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস, মহানগর শাখার আহবায়ক সমির কান্তি পুরকায়স্থ ও সদস্য সচিব রাজিব কুমার দে রাজু সহ নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন, জাতীয়তাবাদী রাজনীতি ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার এক অনন্য ও অবিচ্ছেদ্য নেতৃত্ব। তার রাজনৈতিক প্রজ্ঞা, আপসহীন মনোভাব ও দীর্ঘ সংগ্রামী জীবন দেশের রাজনৈতিক ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।
নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং রাজনৈতিক স্বাধীনতা রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। রাষ্ট্র পরিচালনায় তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা সমুন্নত রাখতে সচেষ্ট ছিলেন। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, ধর্মীয় সম্প্রীতি এবং সামাজিক সহাবস্থান রক্ষায় তার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
শোকবার্তায় নেতৃবৃন্দ আরও বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনেও মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছিল। তার সাহসী সিদ্ধান্ত, দেশপ্রেম ও জনগণের প্রতি দায়বদ্ধতা রাজনীতিতে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, প্রাজ্ঞ ও পরীক্ষিত রাষ্ট্রনায়ককে হারালো—যা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। বেগম খালেদা জিয়ার আদর্শ, রাজনৈতিক দর্শন ও আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণা যোগাবে।
শোকবার্তায় তারা সৃষ্টিকর্তার কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মঙ্গল কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ তার অসংখ্য গুণগ্রাহী মানুষের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D