২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমাদানের শেষ দিন পর্যন্ত ৪৭টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থীরা।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
এই ৪৭টির মধ্যে সিলেট জেলায় রয়েছে ৩টি আসন। এগুলো হলো- সিলেট-১ আসনে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এহতেশাম হক, সিলেট-৩ আসনে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ ও সিলেট-৪ আসনে জেলা আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী মো. রাশেদ উল আলম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন- ‘আমরা নির্বাচনী বৈতরণী পার করার জন্য জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে গিয়েছি। তবে কতটি আসনে জোট হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত হয়নি। তাই আমরা আজ ৪৭টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছি।’
উল্লেখ্য, জামায়াতসহ ৮-দলীয় জোটের সঙ্গে নির্বাচনী জোট গঠন করেছে এনসিপি। এই জোটে এনসিপি ৩০টি আসনে প্রার্থী দেবে বলে আলোচনা রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D