৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিন পর্যন্ত প্রার্থীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, সিলেট-১ আসনে ১০ জন, সিলেট-২ আসনে ৯ জন, সিলেট-৩ আসনে ৯ জন, সিলেট-৪ আসনে ৭ জন, সিলেট-৫ আসনে ৬ জন এবং সিলেট-৬ আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
জেলা রিটার্নিং কার্যালয়ের তথ্যানুযায়ী, সিলেট-১ আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা হাবিবুর রহমান, গণ অধিকার পরিষদের আকমল হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর সঞ্জয় কান্তি দাস, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এহতেশামুল হক, বংলাদেশ কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রনব জ্যোতি পাল, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. শামিম মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান ও খেলাফত মজলিসের তাজুল ইসলাম হাসান।
সিলেট-২ আসনে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তাঁরা হলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির মোছা. তাহসিনা রুশদীর লুনা, স্বতন্ত্র প্রার্থী মো. আবরার ইলিয়াস, গণফোরামের মো. মুজিবুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আব্দুল হান্নান, জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী, খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাছির আলী, গণঅধিকার পরিষদের জামান আহমদ সিদ্দিকী, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুস শহীদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমির উদ্দিন।
সিলেট-৩ আসনেও ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন— বাংলাদেশ বিএনপির মোহাম্মদ আব্দুল মালিক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোকমান আহমদ, জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নুরুল হুদা জুনেদ, খেলাফত মজলিসের দিলওয়ার হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশের রেদওয়ানুল হক চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের মুসলেহ উদ্দীন রাজু ও স্বতন্ত্র প্রার্থী মঈনুল বাকর।
সিলেট-৪ আসনে ৭ জন মনোনয়ন দাখিলকারী প্রার্থী হলেন— বিএনপির আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. জয়নাল আবেদীন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মো. রাশেদ উল আলম, গণঅধিকার পরিষদের জহিরুল ইসলাম, খেলাফত মজলিসের আলী হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সাইদ আহমদ ও জাতীয় পার্টির মোহাম্মদ মুজিবুর রহমান।
সিলেট-৫ আসনে ৬ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। তাঁরা হলেন— জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উবায়দুল্লাহ ফারুক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাফিজ মো. আনওয়ার হোসাইন খান, স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ, বাংলাদেশ মুসলীম লীগের মো. বিলাল উদ্দিন, খেলাফত মজলিসের মোহাম্মদ আবুল হাসান ও জাতীয় পার্টির মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ।
একইভাবে সিলেট-৬ আসনে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তাঁরা হলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ সেলিম উদ্দিন, বিএনপির ফয়সল আহমদ চৌধুরী ও এমরান আহমদ চৌধুরী, গণঅধিকার পরিষদের জাহিদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলাম ও জাতীয় পার্টির মোহাম্মদ আব্দুন নূর।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D